হোম > রাজনীতি > বিএনপি

ছাত্ররাজনীতি থেকে সংসদে বিএনপির ৪ নারী নেত্রী

আমার দেশ অনলাইন

চার নারী নেত্রী সেলিনা সুলতানা, আরিফা সুলতানা, নাদিয়া পাঠান পাপন ও মানছুরা আক্তার (বাম দিক থেকে), ছবি : সংগৃহীত।

বাংলাদেশের রাজনীতিতে ছাত্রসংগঠনগুলো দীর্ঘদিন ধরেই নেতৃত্ব গড়ে তোলার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে পরিচিত। সেই ধারাবাহিকতায় এবার বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন তালিকায় উঠে এসেছে ছাত্ররাজনীতি থেকে বেড়ে ওঠা চার নারী নেত্রীর নাম, যা নতুন প্রজন্মের নেতৃত্ব বিকাশের একটি তাৎপর্যপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

সংরক্ষিত নারী আসনে বিএনপির হয়ে চূড়ান্ত মনোনয়ন তালিকায় স্থান পাওয়া এই চারজন হলেন— সেলিনা সুলতানা, আরিফা সুলতানা, নাদিয়া পাঠান পাপন ও মানছুরা আক্তার।

দলীয় সূত্র বলছে, এই চার নেত্রীর রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের সংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে। ক্যাম্পাসভিত্তিক রাজনীতি, মাঠপর্যায়ের আন্দোলন এবং সাংগঠনিক দায়িত্ব পালনের দীর্ঘ অভিজ্ঞতা তাদের জাতীয় পর্যায়ের রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির অন্যতম প্রধান প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়। এই প্ল্যাটফর্ম থেকেই উঠে আসা এই চার নারী নেত্রী দীর্ঘ সময় ধরে সংগঠনের বিভিন্ন পর্যায়ে সক্রিয় ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্টদের মতে, তাদের সংসদীয় মনোনয়ন শুধু ব্যক্তিগত সাফল্য নয়; বরং ছাত্ররাজনীতি থেকে জাতীয় নেতৃত্বে উত্তরণের একটি বাস্তব ও সংগঠিত উদাহরণ।

মার্কিন নিষেধাজ্ঞার পরও ‘হাল ছাড়ব না’: আইসিসি প্রেসিডেন্ট

মার্কিন শক্তি প্রদর্শনের মিশনে ব্যর্থ রণতরী আব্রাহাম লিংকন : ইরান

ব্রিটেনে ইসলামি প্রজাতন্ত্র গড়ছেন না মুসলিমরা—এটি তাদেরই দেশ

নেপালের ভয়াবহ বন্যায় শত শত পর্যটক নিখোঁজ, কোন দেশের কতজন

ভারতে হিজাব পরায় বাধা, ক্ষুব্ধ ওয়াইসি বললেন ‘এটি ইসলামের ওপর আঘাত’

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী