হোম > রাজনীতি > বিএনপি

মির্জা আব্বাস দেশে ফিরছেন বুধবার

আমার দেশ অনলাইন

হাসপাতালে মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে চিকিৎসা শেষে প্রায় ৫ মাস পর আগামী বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তাকে বহনকারী বিমানটির এ দিন রাত ৯টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

রবিবার বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, মির্জা আব্বাস অনেকটাই সুস্থ। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ মির্জা আব্বাস জ্ঞান হারান। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

১৫ মার্চ শারীরিক অবস্থার অবনতির কারণে তাকে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে এমপি নির্বাচিত হন মির্জা আব্বাস।

বিইউপির নবনির্মিত ভবন উদ্বোধন করলেন সেনাপ্রধান

দেশে এই মুহূর্তে কোনো খাদ্যের ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

বিএনপি নেতা ইসহাক হত্যা মামলায় শাহজাহান ওমর গ্রেপ্তার

জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আ.লীগ নেতা ফিরোজ

বাঁশখালীতে ১০ হাজার পিস ইয়াবাসহ কাভার্ড ভ্যান জব্দ

ফতুল্লায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

সাবেক আইজিপি এনামুল হকের ইন্তেকাল

রাজশাহীর ‘মিনি সুইজারল্যান্ড’ সৌন্দর্যের আড়ালে বঞ্চনার গল্প

বগুড়ায় নির্মাণাধীন নালা থেকে উদ্ধার ৩৩৪ রাউন্ড গুলি

মরুভূমির ‘মিষ্টি সোনা’ এখন চাষ হচ্ছে পাবনায়