হোম > রাজনীতি > বিএনপি

অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান আমিনুলের

স্টাফ রিপোর্টার

আগামী ১২ তারিখের নির্বাচন সামনে রেখে ভোট নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

বৃহস্পতিবার নির্বাচনি প্রচারণার অষ্টম দিনে মিরপুর ৬ নম্বর ট-ব্লকের বস্তি এলাকায় গণসংযোগকালে তিনি বলেন, কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সেগুলোকে বড় করে দেখিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে।

তিনি বলেন, তরুণ প্রজন্মের শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে সুস্পষ্ট পরিকল্পনা একমাত্র বিএনপির রয়েছে। অন্যদিকে জামায়াত মিথ্যাচার ও প্রতারণার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে।

আমিনুল হক অভিযোগ করেন, জামায়াত ঘরে ঘরে গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে, যা ভোট জালিয়াতির আশঙ্কা তৈরি করছে।

তিনি আরো বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বিএনপি সহনশীলতা বজায় রেখে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। আগামী ১২ তারিখ একটি সুষ্ঠু নির্বাচন হলে দেশের সচেতন জনগণ ব্যালটের মাধ্যমে সব ষড়যন্ত্রের জবাব দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

গণসংযোগকালে মিরপুরের স্থানীয় বাসিন্দারা আমিনুল হককে ফুল দিয়ে বরণ করে নেন।

সেপ্টেম্বরের পরও বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের বিদায়, মোতায়েন হচ্ছে ইউরোপীয় বাহিনী

বিপর্যস্ত নেপালে পর্যটকদের ফিরে আসার আহ্বান অভিনেত্রী মনীষার

চট্টগ্রামে ১৪ কেজি ওজনের অজগর উদ্ধার

জলবায়ু নিয়ে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান নেপালের প্রধানমন্ত্রীর

মেয়াদ শেষে ৭৫ শতাংশ সংস্কার বাকি, সিলেট-ছাতক ট্রেন চলাচলে অনিশ্চয়তা

চীনের বাণিজ্য ও কৌশলগত সম্প্রসারণের সেতু আফগান সীমান্তের ওয়াখান করিডর

দেওয়ানগঞ্জে ৫ মেট্রিকটন অবৈধ সার জব্দ

মক্কা প্যাক্টের ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করা হবে

নেপাল-তিব্বতে মৃত ছাড়াল ১০০০, নিখোঁজ ৪৪৬২