হোম > রাজনীতি > বিএনপি

‘হ্যাঁ’ ভোট নিয়ে বিএনপির অবস্থান কী, জানালেন ইশরাক

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। পাশাপাশি একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট জয়ী করতে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল প্রচারণা চালাচ্ছে। তবে গণভোটে বিএনপির অবস্থান নিয়ে ব্যাপক কৌতূহল রয়েছে জনমনে।

এ বিষয়ে দলটির অবস্থান স্পষ্ট করেছেন ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বিএনপি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলটির এই নেতা। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ইশরাক হোসেন এ কথা বলেছেন।

ইশরাক হোসেন লিখেছেন, অবশ্যই আমরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে। এটি একটি মীমাংসিত বিষয়—এ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত।

‘বিরোধী দল লংমার্চের নামে শোভাযাত্রা করলেও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে টুঁ শব্দটিও করছে না’

আ.লীগের সন্ত্রাস ঠেকাতে মাঠে থাকবে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: তিন প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

ডেঙ্গু প্রতিরোধে প্রতি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান যুবদলের

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

সরকারকে সহযোগিতা করাই দলের দায়িত্ব: যুবদল সভাপতি মুন্না

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী

রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ