হোম > রাজনীতি > বিএনপি

‘কলকাতায় হাজার টাকায় গ্যাস পাওয়া গেলে বাংলাদেশে ২৫০০ কেন’

আমার দেশ অনলাইন

কলকাতায় ১ হাজার টাকায় গ্যাস পাওয়া গেলে বাংলাদেশের জনগণকে কেন ২ হাজার ৫০০ টাকায় কিনতে হবে—এমন প্রশ্ন তুলে সরকারের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জ্বালানি সংকট সমাধানে বর্তমান সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে।

শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এক গণবিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, ‘বিএনপি সরকার গঠনের আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বারবার বলেছিল নির্বাচন হলেই সব সংকট দূর হয়ে যাবে। কিন্তু নির্বাচন অনুষ্ঠানের ৯ মাস পার হয়ে গেলেও দেশে কোনো কিছুরই উন্নতি হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়নি, গণতন্ত্র ফেরেনি এবং সাধারণ মানুষের নিরাপত্তাও নিশ্চিত করা যায়নি।’

জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধির চিত্র তুলে ধরে এনসিপির এই নেতা বলেন, ‘কলকাতায় কি বিশ্ববাজার বা যুদ্ধ পরিস্থিতির কোনো প্রভাব পড়ে না? কলকাতা যদি ১ হাজার টাকায় গ্যাস সরবরাহ করতে পারে, তবে বাংলাদেশের মানুষকে কেন প্রতি সিলিন্ডারে আড়াই হাজার টাকা খরচ করতে হবে? এই অস্বাভাবিক মূল্যের জবাব সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারকে দিতে হবে।’

তিনি আরো অভিযোগ করেন, ‘নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ না করে এবং দেশের সামগ্রিক সংকট দূর না করে সরকার একদলীয় ও ফ্যাসিবাদী কাঠামোর সংবিধান টিকিয়ে রাখার মিশনে নেমেছে। গত নয় মাসে নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে দলটির ৪০ জনের বেশি নেতাকর্মী খুন হয়েছেন। চাঁদাবাজি, ছিনতাই ও দখলদারিত্বে মানুষ আজ অতিষ্ঠ।’

সমাবেশ থেকে তিনি ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীর অবিলম্বে পদত্যাগের জোর দাবি জানান। একই সঙ্গে একতরফা সংবিধান সংশোধন কমিটি বাতিল করে জুলাই গণঅভ্যুত্থানের গণরায় ও আকাঙ্ক্ষা অনুযায়ী ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের আহ্বান জানান তিনি।

আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাতের কথা কেন বলে বিএনপি, জানালেন রিজভী

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী

চীনে বিশেষ সংবর্ধনা পেলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক

বিদ্যুৎ খাতে লুটপাটের সুযোগ করে দিয়েছিল আ.লীগ: রিজভী

বিএনপির ইস্পাতকঠিন অগ্রবাহিনী যুবদল: রিজভী

টোকিওতে তারেক রহমানকে স্বাগত জানালেন বিএনপি নেতাকর্মীরা

পরাজিত শক্তির সঙ্গে আঁতাতকারীরা জনগণের কাছে চিহ্নিত হবে: রিজভী

মিষ্টির শূন্য আসনে এলিজার মনোনয়নপত্র জমা

সত্য প্রকাশে সাংবাদিকদের সাহসী ও আপসহীন থাকতে হবে: রিজভী

জামায়াত মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে