হোম > রাজনীতি > বিএনপি

প্রচলিত সংবিধান অনুযায়ীই আমাদের চলতে হবে: গয়েশ্বর

বাসস

রোববার আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। ছবি: বাসস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সংবিধান অনুযায়ীই আমাদের পথ চলতে হবে।

তিনি বলেন, আমাদের প্রচলিত সংবিধান অনুযায়ী পথ চলতে হবে। যেখানে বাধা আছে, সেই বাধা অতিক্রম করার জন্য আমাদের জাতীয় সংসদ থেকে সংবিধান সংশোধন করতে হবে।

রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় প্রধান নির্বাচনি কর্মকর্তা অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সাথে বিএনপির পক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। এসময় জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সিইসির সাথে সাক্ষাৎ শেষে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আপনাদের আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে বৈধ ঘোষিত হয়েছেন।

তিনি বলেন, এখন আমরা ২০ আগস্ট নির্বাচনের জন্য অপেক্ষায় থাকব।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের আগে এই প্রশ্নটা অবান্তর। কনফিউশন সৃষ্টি করে লাভ নেই। সংবিধান সংশোধন প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা পরের চ্যাপ্টার বা বিষয়। পরবর্তী সংসদ যদি বিবেচনা করে সবাই মিলে, এটা হতে পারে।

এর আগে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ বীর বিক্রমের পক্ষে একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে তারা জানান লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহণ করা হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনে আজ সকাল ১১টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় আগামী ১৮ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৪টা পর্যন্ত। আগামী ২০ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আমিনুল-মোস্তফার নেতৃত্বাধীন ঢাকা উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত

ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত

অপরাধীদের আশ্রয় না দিয়ে হস্তান্তর করুন, ভারতকে দুদু

রাড্ডা সেন্টার ও স্টুডিওতে হামলার ঘটনায় বিএনপি বিব্রত, তবে জড়িত নয়: প্রিন্স

জনগণই বিএনপির শক্তির উৎস, কোনো বাহিনীনির্ভর দল নয়: প্রতিমন্ত্রী ইশরাক

গণহত্যা ও গুম-খুনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনাদের দ্বারাই আগুন-সন্ত্রাস সম্ভব: আ. লীগকে সমাজকল্যাণ মন্ত্রী

‘বিরোধী দল লংমার্চের নামে শোভাযাত্রা করলেও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে টুঁ শব্দটিও করছে না’

আ.লীগের সন্ত্রাস ঠেকাতে মাঠে থাকবে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: তিন প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি