হোম > রাজনীতি > বিএনপি

প্রতারণামূলক কর্মকাণ্ডে সবাইকে সতর্ক থাকতে হবে

রাজধানীতে নির্বাচনি পথসভায় তারেক রহমান

স্টাফ রিপোর্টার

বিএনপির চেয়ারম‌্যান তারেক রহমান বলেছেন, একটি দলের লোকজন মা–বোনদের বায়বীয় প্রতিশ্রুতি দেখিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এসব প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। তা না হলে শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত ভোটাধিকার আবারও হুমকির মুখে পড়তে পারে।

সোমবার রাজধানীর ধানমন্ডিতে অনুষ্ঠিত বিএনপির এক নির্বাচনি প্রচারণামূলক পথসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যাদের নারীদের স্বাবলম্বী করার সুপরিকল্পিত কর্মসূচি রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকদের জন্য নির্দিষ্ট পরিকল্পনাও বিএনপির রয়েছে।

তিনি দাবি করেন, বিএনপি বর্তমানে একমাত্র দল, যাদের দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই দলটি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে প্রস্তুত।

আগামী ১২ তারিখের নির্বাচনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে তারেক রহমান বলেন, এই নির্বাচন ১৯৭১ ও ২০২৪–এর শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার নির্বাচন। যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে, ১২ তারিখে জনগণ যেন সেই দলকেই নির্বাচিত করে।

নির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিএনপির চেয়ারম‌্যান বলেন, কিছু ব্যক্তি নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে এবং তারা সরল মা–বোনদের এনআইডি ও বিকাশ নম্বর নিয়ে প্রতারণার চেষ্টা চালাচ্ছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

তারেক রহমান আরও বলেন, বিএনপি বায়বীয় প্রতিশ্রুতি দেয় না। আমাদের প্রতিশ্রুতি বাস্তবসম্মত, সুপরিকল্পিত এবং জনগণের জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

হাসিনাকে ফুল দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় ফেরাতে হবে: রিজভী

প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে দেশে ফিরতে হবে

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী

আগুন-সন্ত্রাস করে পার পাবেন না: হাসিনাকে জাহিদ হোসেন

সাইন্সল্যাবে ককটেল বিস্ফোরণের পর ছাত্রদলের বিক্ষোভ