হোম > রাজনীতি > বিএনপি

তরুণদের মেধা বিকাশসহ পর্যাপ্ত খেলার মাঠ পুনরুদ্ধার করবো: মির্জা আব্বাস

স্টাফ রিপোর্টার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে। মাদকসহ সোশাল মিডিয়ায় আসক্ত হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো প্রতিশ্রুতি দেবো না। প্রার্থীরা নির্বাচন আসলেই নানান রকম প্রতিশ্রুতি দেয়। আমি এলাকার সন্তান হিসেবে তরুণদের মেধা বিকাশসহ পর্যাপ্ত খেলার মাঠ আমি পুনরুদ্ধার করবো। কারণ, আমি যেসব জায়গায় খেলার মাঠ নির্মাণ করেছিলাম সেগুলো বিগত স্বৈরাচার সরকার দখল করে নিয়েছিলো।

শুক্রবার বিকেলে আরামবাগ বালুর মাঠে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচ শেষে গণমাধ্যমের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

এর আগে মির্জা আব্বাস শাহজাহানপুর আমতলা মসজিদে জুমার নামাজ আদায় শেষে গণসংযোগে অংশ নেন। আরামবাগে প্রীতি ম্যাচ শেষে তিনি অগ্রণী ক্লাব আইডিয়াল জোন এলাকায় গণসংযোগ এবং ধানের শীষের সমর্থনে মিছিলে অংশ নেন। এরপর তিনি ব্যাংক কলোনী মসজিদ এলাকায় গণসংযোগে অংশ নেন। রাতে তিনি ঢাবি জগন্নাথ হলে হিন্দু ধর্মাবলম্বীদের স্বরস্বতী পূজার অনুষ্ঠানে অংশ নিবেন এবং রমনা কালীমন্দির হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করবেন।

আপনাদের দ্বারাই আগুন-সন্ত্রাস সম্ভব: আ. লীগকে সমাজকল্যাণ মন্ত্রী

‘বিরোধী দল লংমার্চের নামে শোভাযাত্রা করলেও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে টুঁ শব্দটিও করছে না’

আ.লীগের সন্ত্রাস ঠেকাতে মাঠে থাকবে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: তিন প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

ডেঙ্গু প্রতিরোধে প্রতি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান যুবদলের

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

সরকারকে সহযোগিতা করাই দলের দায়িত্ব: যুবদল সভাপতি মুন্না

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী