হোম > রাজনীতি > বিএনপি

মব করার উদ্দেশে ঝিনাইদহে গিয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ফেসবুক পোস্টে ছাত্রদলের সম্পাদক

আমার দেশ অনলাইন

জাতীয় নাগরিক পার্টি- এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী মব করার উদ্দেশে ঝিনাইদহে গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

নাসীরুদ্দীন পাটওয়ারী জুলাইয়ের পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত, সমালোচিত, মব ও সংঘাত উসকে দেওয়া ব্যক্তি বলেও মন্তব্য করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক।

শুক্রবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

ছাত্রদল সাধারণ সম্পাদক লেখেন, ঝিনাইদহে গিয়েছিলেন (নাসীরুদ্দীন পাটওয়ারী) মব করার উদ্দেশে। কিন্তু সেখানে সাধারণ জনতা আজ নাসীরুদ্দীন পাটওয়ারীকে ডিম নিক্ষেপ করে। এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে থাকা সন্ত্রাসীরা সাধারণ জনতাকে উদ্দেশ্য করে গুলি করার চেষ্টা করে।

এ ছাত্রদল নেতা ফেসবুক পোস্টে ছবি দিয়ে বলেন, অস্ত্রধারী দুইজন শিবিরের সন্ত্রাসী। তাদের পরিচয় নিচে হলো-

১. সিয়াম উদ্দিন তুর্য (পাঞ্জাবি পরিহিত): পিতা জামাতের নেতা সল্টু মাস্টার (শিক্ষক, বদরগঞ্জ মাদ্রাসা)। ঠিকানা: মাস্টার পাড়া, কোর্টপাড়া, ঝিনাইদহ

২.আশিক (টি-শার্ট পরিহিত): পিতা মৃত বাদশা, গ্রাম: কাষ্টসাগরা। তিনি শিবিরের নেতা।

এ ঘটনায় ছাত্রদল সাধারণ সম্পাদক অনতিবিলম্বে স্থানীয় পুলিশ ও প্রশাসনের কাছে অস্ত্রধারী দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করার অনুরোধ জানান।

উল্লেখ, শুক্রবার (২২ মে) জুমার পর ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগদান উপলক্ষে ঝিনাইদহ যান নাসীরুদ্দীন পাটওয়ারী। জুমার নামাজের আগে ঝিনাইদহ শহরে পৌঁছান তিনি। জেলা কালেক্টরেট মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন তিনি। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ তার সঙ্গে কথা বলতে যান। কথা বলার একপর্যায়ে পেছন থেকে কিছু যুবক ডিম নিক্ষেপ করে ও হামলা চালায়। এতে এনসিপির কয়েকজন স্থানীয় নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনার পর এনসিপির নেতারা বিক্ষোভ মিছিল করে।

এএস

হলে সিট দখল ও ছাত্রদল নেতা কর্তৃক মারধরের ঘটনায় ঢাকা কলেজে তদন্ত কমিটি গঠন

ব্যাংক লুটেরাদের ‘ডিম থেরাপি’ দেওয়ার দাবি বিএনপি এমপির

বিএনপির তৃণমূলে সমর্থন লাভের যুদ্ধ

‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’

পতিত সরকার কোনো প্রকল্পই জনস্বার্থে নেয়নি: বিদ্যুৎমন্ত্রী

‘সারা দেশে আ.লীগের অফিসগুলো আমরা পুড়িয়ে দিয়েছিলাম’

শেখ মুজিব স্বাধীনতা চাননি, পাকিস্তানের মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন: বুলু

‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’

আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লিতে

ভ্যাট কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল