হোম > রাজনীতি > বিএনপি

বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে: হামিদুর রহমান

স্টাফ রিপোর্টার

ঢাকা-৭ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান বলেছেন, বিএনপি সবসময়ই স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী। আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করে দেশ পরিচালনার সুযোগ পেলে বাংলাদেশে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে।

রোববার কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে আয়োজিত ‘কনকসাস বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনি এলাকা নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে হামিদুর রহমান বলেন, পুরান ঢাকা বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। বিশেষ করে বুড়িগঙ্গার দূষণ, ডেঙ্গু আতঙ্ক এবং যত্রতত্র ছড়িয়ে থাকা রাসায়নিক গুদাম জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। নির্বাচিত হলে এসব সমস্যার স্থায়ী সমাধানসহ পুরান ঢাকার তীব্র গ্যাস সংকট নিরসনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো।

জুলাই-আগস্টের আন্দোলনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের ফলেই আমরা দীর্ঘ সময় পর সত্যিকারের স্বাধীনতা ফিরে পেয়েছি। তরুণ সাংবাদিকদের কাছে আমার প্রত্যাশা—আপনারা লেখনীর মাধ্যমে এই বিপ্লবের শহীদদের কলমের মাধ্যমে তুলে ধরবেন।

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মো. আতিক হাসান শুভর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বাইজীদ হোসেন সা’দ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন এবং বাংলাদেশ শান্তি সংঘের সভাপতি মো. ইয়াসিন শেখ। এছাড়াও সমিতির প্রধান উপদেষ্টা আলী আজম, জায়েদ হোসেন মিশু ও সাজ্জাদ হোসাইনসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সেরা প্রতিবেদনের জন্য কলেজের একদল তরুণ সংবাদকর্মীর হাতে ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হয়।

নয়াপল্টনে দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী

নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমানের সফর ঘিরে কড়া নিরাপত্তা

শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন তারেক রহমান

শেখ মুজিব না পারলেও হাসিনা বাকশালের সেই রূপ কায়েম করেছিলেন

৭১ কখনও অন্য কোনো ইতিহাসের সঙ্গে মিলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৫৫ বছর পর স্বাধীনতাবিরোধী অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠছে: মির্জা ফখরুল

তানিয়া আক্তার ও জপেল চাকমাকে শুভেচ্ছা উপহার দিলেন প্রধানমন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহার শিক্ষায় আমূল পরিবর্তন আনতে পারে

স্বাধীনতা দিবসে আলোচনা সভার তারিখ পরিবর্তন বিএনপির

স্বাধীনতা দিবসে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি