হোম > রাজনীতি > বিএনপি

সাংবাদিক আলী মামুদের মৃত্যুতে বিএনপি মিডিয়া সেলের শোক

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ।

দৈনিক দিনকালের সাংবাদিক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মৃত্যুতে শোক জানিয়েছেন মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

মঙ্গলবার এ-সংক্রান্ত এক শোকবার্তায় মিডিয়া সেলের পক্ষ থেকে বলা হয়, মরহুম আলী মামুদের মৃত্যুতে আমরা বিএনপি মিডিয়া সেল পরিবার গভীরভাবে শোকাহত। আলী মামুদ ছিলেন একজন নিষ্ঠাবান সাংবাদিক ও বিএনপি মিডিয়া সেলের একজন প্রজ্ঞাবান ও দায়িত্বশীল সদস্য। দলীয় কর্মকাণ্ডে এবং গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার পক্ষে তার ভূমিকা প্রশংসনীয় ছিল। তার মৃত্যুতে বিএনপি মিডিয়া সেল একজন আন্তরিক সহযোদ্ধাকে হারাল।

মিডিয়া সেলের শোকবার্তায় আরো বলা হয়, আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

শ্রীপুরে নদীতে সাঁতার কাটতে গিয়ে দুই স্কুলছাত্রের মৃত্যু

বিএনপির মামলা প্রত্যাহার হলেও হেফাজতের মামলা হয়নি

বাংলাদেশ একদিন জামায়াতের নেতৃত্বে পরিচালিত হবে: হামিদুর রহমান আযাদ

কুড়িগ্রামে ধানের জমি থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার

সংসদ অভিমুখে পদযাত্রা ঘোষণা ১১ দলীয় ঐক্যের

দৌলতখানের বাংলাবাজারে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

হরমুজে অস্থায়ী নৌপথ খুলতে সম্মত ইরান-ওমান

বিজেপির মুসলিমবিরোধী রাজনীতির শিকার জ্যোতিনগর কলোনি, পানি নেই এক মাস ধরে

সৌদি থেকে আর ফিরলেন না বোয়ালমারীর সুরুজ

অটোরিকশায় লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক