হোম > রাজনীতি > বিএনপি

এবার নিরাপদ বাংলাদেশ গড়ার সময়: তারেক রহমান

আমার দেশ অনলাইন

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবার নিরাপদ বাংলাদেশ গড়ার সময়, দেশ পুনর্গঠনের সময়। শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণাকালে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, প্রায় ২০ কোটি মানুষের জন্য বাংলাদেশকে একটি গণতান্ত্রিক নিরাপদ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার সময়। বাংলাদেশকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ রাষ্ট্রে পরিণত করতে বিএনপি কতগুলো সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। জনগণের সুদৃশ্য পরিকল্পনাকেই আমি বলেছিলাম আই হ্যাভ এ প্ল্যান।

তিনি বলেন, আমরা যে পরিকল্পনা নিয়েছি, সেই পরিকল্পনায় দেশের ৪ কোটিরও বেশি তরুণ, দেশের অর্ধেক জনসংখ্যা যারা নারী, কোটি কোটি কৃষক-শ্রমিকের জন্য দেশ ও বিদেশে কর্মসংস্থানসহ একটি স্বনির্ভর বাংলাদেশ গঠন করার জন্য প্রতিটি সেক্টরভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ করেছি।

আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহারে ‘করব কাজ, গড়ব দেশ' প্রত্যয় ব্যক্ত করেছে বিএনপি। এ ইশতেহারের স্লোগান হলো ‘সবার আগে বাংলাদেশ'। আগামী দিনে ক্ষমতায় গেলে ইশতেহারে ৯টি প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেছে বিএনপি। ইশতেহারকে পাঁচ ভাগে বিভক্ত করা হয়েছে। এতে মোট ৫১টি দফাকে বিশেষ গুরুত্ব দিয়ে আগামী পাঁচ বছরের পরিকল্পনা তুলে ধরে বিএনপি।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

হাসিনাকে ফুল দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় ফেরাতে হবে: রিজভী

প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে দেশে ফিরতে হবে

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী

আগুন-সন্ত্রাস করে পার পাবেন না: হাসিনাকে জাহিদ হোসেন

সাইন্সল্যাবে ককটেল বিস্ফোরণের পর ছাত্রদলের বিক্ষোভ