হোম > রাজনীতি > বিএনপি

বন্যায় প্রাণহানির জন্য দায়ী ফ্যাসিস্ট সরকারের প্রকৃতিবিরোধী অবকাঠামো

সংবাদ সম্মেলনে রিজভী

স্টাফ রিপোর্টার

রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিগত ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন ও প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণেই দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি এবং এত মানুষের প্রাণহানি ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে রিজভী বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে যাতায়াতের সুবিধার্থে হাওরের মাঝ দিয়ে সড়ক নির্মাণ করা হয়েছিল। এতে হাওরের স্বাভাবিক পানির প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে এবং প্রাকৃতিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি দাবি করেন, রাজনৈতিক বিবেচনায় দলীয় নেতাকর্মীদের ঠিকাদারি সুবিধা দিতে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, একটি বিশেষ দেশকে খুশি করার উদ্দেশ্যে শেখ হাসিনা সরকার রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছিল। এর ফলে সুন্দরবনসংলগ্ন পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে রিজভী জানান, সাবেক রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিএনপি সারা দেশে শোক পালন করছে। এ উপলক্ষে দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেছেন এবং দলীয় পতাকার পাশাপাশি কালো পতাকা উত্তোলন করেছেন। এ সময় তিনি বন্যাকবলিত এলাকায় দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।

বন্যাবিধ্বস্ত নেপালকে ৩৬ লাখ ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায়

তালের পিঠা

মুসলিম বিশ্বে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে শত্রুরা: খামেনি

ট্রাম্প চলে যাওয়ার পরও লেকটির নাম ‘লেক অন্টারিও’ রাখবে কানাডা

ইনডোর প্ল্যান্টের সুবিধা

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার : এলজিআরডি মন্ত্রী

৬৭৩ হীরায় খচিত মিসরের রানির হার চুরি

বটতলায় জমজমাট ক্ষুদ্র ব্যবসা, চন্দ্রনাথের চূড়ায় পর্যটকদের উচ্ছ্বাস

সুদানে যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে একটি মহাসড়কের নিয়ন্ত্রণ