হোম > রাজনীতি > বিএনপি

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ড্যাবের দোয়া ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মিটফোর্ড শাখার উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অডিটোরিয়ামে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও সিরতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান, সিনিয়র যুগ্ম-মহাসচিব অধ্যাপক ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু এবং যুগ্ম-মহাসচিব ও বিএমইউ প্রক্টর ডা. শেখ ফরহাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাবের এসএসএমসি ও মিটফোর্ড হাসপাতাল শাখা সভাপতি এবং ড্যাবের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান।

প্রধান অতিথির বক্তব্যে হামিদুর রহমান হামিদ ডাক্তার সমাজকে গরীব দুস্থ রোগীদের সঠিক সেবা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘ডাক্তার সমাজ নিরলস পরিশ্রম করে আমাদের সেবা করেন। আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো সঠিক সেবা দিয়ে আপনারা সবসময় জনগণের পাশে থাকবেন।’

এ সময় তিনি যেকোনো সমস্যায় জনগণের পাশে দাঁড়ানোর আশ্বাস প্রদান করেন।

ড্যাব সভাপতি ডা. হারুন আল রশীদ বলেন, ‘দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের পর আজ দেশে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে। জনতার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নের রূপরেখা বাস্তবায়নে কাজ করছেন। দেশের অগ্রগতিতে আমাদের সকলকে অবদান রাখতে হবে এ জন্য এই সরকারের হাতকে সহযোগিতা করতে হবে।’

মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, ‘আমরা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশের মাধ্যমে জনগণের সরকার নির্বাচিত করেছি। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে দেশ গঠনের কাজ শুরু করেছেন। এ জন্য সকলকে এই সরকারকে সহযোগিতা করতে হবে।’

সভাপতির বক্তব্যে ডা. মো. মেহেদী হাসান অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমাদের দীর্ঘ দিনের লড়াই সংগ্রামের বিনিময়ে দেশে আজ জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। নিজ নিজ জায়গায় অবদান রাখার মাধ্যমে সবাইকে দেশ গঠনে অংশগ্রহণ করতে হবে।’

রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

অবিলম্বে ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি অপসারণ চাইল ছাত্রদল

স্থানীয় নির্বাচনে যে কঠিন পরীক্ষার মুখোমুখি বিএনপি

আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: রিজভী

কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে রাজনৈতিক মহলের শোক

গ্যাস-বিদ্যুৎ সংকটকে রাজনৈতিক ইস্যু বানিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রিজভী

সংসদকে পাশ কাটিয়ে লংমার্চের নামে গণতন্ত্র বিনষ্টের চেষ্টা চলছে: রিজভী

স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি: দুলু

সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর রাজপথে তখন লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি