হোম > রাজনীতি > বিএনপি

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে।

রোববার বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে পৌঁছায়। সেখানে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ড. রফিকুল ইসলাম আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. রফিকুল ইসলাম বলেন, সাড়ে তিন ঘণ্টার জার্নি শেষে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে পৌঁছে। সেখান থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে রিসিভ করেন। তবে ভ্রমণকালে তার স্বাস্থ্যগত জটিলতা দেখা দেয় কি না- সেটি নিয়ে আমাদের একটা আশঙ্কা ছিল। কিন্তু তার তেমন কোনো জটিলতা দেখা দেয়নি।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অসুস্থ মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়ে যায়। মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে জানিয়েছেন, এ সময় আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এবং তাদের বড় সন্তান মির্জা ইয়াসির আব্বাস সঙ্গে ছিলেন।

গত বুধবার রাতে অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এরপর তার মস্তিষ্কে দুটি অস্ত্রোপচার করা হয় এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

গত শনিবার সকালে মির্জা আব্বাসের মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার প্রতিবেদন ভালো এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পড়ালেন ডিসি

ডিএনএ পরীক্ষায় প্রমাণ, নবজাতকের বাবা মাদরাসা শিক্ষক

গ্যাস-বিদ্যুৎ, আইনশৃঙ্খলায় নজর বাড়ানোর আহ্বান আলালের

বাবার লাশ ঘরে রেখে দুই ভাইয়ের মারামারি

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

সূচি মেলানো আর অর্থায়নই এখন বড় চ্যালেঞ্জ

৪১ কোটি টাকায় বিক্রি ‘হ্যান্ড অব গড’ গোলের বল

এইচপির হ্যাটট্রিক জয়

পাঁচ দফা দাবিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ডাকসুর