হোম > রাজনীতি > বিএনপি

তারেক রহমানের নির্বাচনি প্রচারে কোকোর স্ত্রী শামিলা

মুজাহিদ খান, আত্রাই (নওগাঁ)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনি প্রচার ও গণসংযোগে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার পুত্রবধূ ও মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে তিনি ঢাকা-১৭ আসনের অন্তর্গত শাহজাদপুরস্থ সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের সামনে থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনি প্রচারের অংশ হিসেবে তিনি স্থানীয় ব্যবসায়ী, পথচারী এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

শাহজাদপুর থেকে শুরু করে পরবর্তীতে তিনি গুলশান ডিএনসিসি মার্কেট এলাকায় গণসংযোগ চালান এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেত্রী ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ ঢাকা-১৭ আসনের স্থানীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৩

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা আদায়, যুবক গ্রেপ্তার

ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

ফেনীতে ১১ দলীয় ঐক্যের মিছিলে ককটেল নিক্ষেপ

১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১