হোম > রাজনীতি > বিএনপি

২৪-এর জুলাই কর্তৃত্ববাদী সরকার না হওয়ার অনুপ্রেরণা: ডা. জাহিদ

আমার দেশ অনলাইন

চব্বিশের জুলাই কর্তৃত্ববাদী সরকার না হওয়ার অনুপ্রেরণা বলে মন্তব্য করেছেন দিনাজপুর-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, দেশের সেবা করতে এসে কেউ যেন কর্তৃত্ববাদী সরকার হয়ে না ওঠে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জের মতিহারা এলাকার নিজবাড়িতে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জাহিদ হোসেন বলেন, স্বৈরাচারের শেষ মুহূর্তে বাংলাদেশের মানুষ যে দৃশ্য দেখেছে, আল্লাহর কাছে প্রার্থনা করি এ দৃশ্যের পুনরাবৃত্তি বাংলাদেশে যেন আর না হয়।

তিনি আরো বলেন, আন্দোলন করতে গিয়ে গত ১৮ বছরে অনেক নেতাকর্মী শহীদ হয়েছে। ৮শ'র বেশি নেতাকর্মী গুম হয়েছে। এ ছাড়াও জুলাই আগস্টের যে অকথ্য নির্যাতন করে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে, তা দেশের নিকৃষ্ট ইতিহাস।

বিএনপির ওপর দেশ সেবায় আস্থা রাখার জন্য দিনাজপুর-৬ আসনের মানুষের পাশাপাশি দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ডা. জাহিদ হোসেন।

মুসলিম বিশ্বের এক প্রশ্নবিদ্ধ রাষ্ট্র আরব আমিরাত

পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়নে ধীরগতি

মিথ্যা তথ্য ও গুজবের বিস্তার

বাঙলার হারানো ঈদে মিলাদুন্নবী (দ.)

রাষ্ট্রপতির ক্ষমতায়ন

দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই করবে বাংলাদেশ: ডি ভিলিয়ার্স

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারতের টেস্টের সঙ্গে রিয়ালের ম্যাচ

লালমনিরহাট সীমান্তে স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র রেখে পালাল বিএসএফ

স্বর্ণ চোরাচালানের নিরাপদ করিডোর শাহজালাল

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)