হোম > রাজনীতি > বিএনপি

শনিবার দ্বিতীয় দফায় উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার

তারেক রহমান

শনিবার দ্বিতীয় দফায় নির্বাচনি সমাবেশ করতে উত্তরাঞ্চলে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দলের মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।

বিএনপি চেয়ারম্যানের সফরসূচি অনুযায়ী, শনিবার সকালে হেলিকপ্টারে যাবেন তারেক রহমান। বেলা সাড়ে ১১টায় ঠাকুগাঁওয়ে, দুপুর দেড়টায় নীলফামারীতে এবং আড়াইটায় দিনাজপুরের বিরানপুরে বিএনপির জনসভায় বক্তব্য দেবেন তিনি।

প্রথম দফায় গত ২৯ জানুয়ারি সড়কপথে উত্তরাঞ্চলে যান তারেক রহমান। ২৯ জানুয়ারি রাজশাহী, নওগাঁ, বগুড়া, ৩০ জানুয়ারি রংপুর, ৩১ জানুয়ারি সিরাজগঞ্জ, টাঙ্গাইলে নির্বাচনি জনসভা করেন তারেক রহমান।

২২ জানুয়ারি সিলেটে আলীয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু করে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাক্ষনবাড়ীয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়নগঞ্জে নির্বাচনি প্রচারে যান তারেক রহমান।

এরপর ২৫ জানুয়ারি চট্টগ্রামে পলোগ্রাউন্ড থেকে শুরু করে ফেনী, কুমিল্লা, নারায়নগঞ্জ এবং ২৭ জানুয়ারি ময়মনসিংহ থেকে গাজীপুর, ঢাকার উত্তরায় নির্বাচনি সমাবেশ করেন তিনি।

গত ২ জানুয়ারি বরিশাল ও ফরিদপুরে নির্বাচনি সমাবেশ করেন তারেক রহমান।

এ পর্যন্ত বিএনপি চেয়ারম্যান ঢাকার বাইরে সারা দেশে ২৪টি নির্বাচনি জনসভা করেছেন। এছাড়া নিজের নির্বাচনি আসন ঢাকা-১৭-এর কড়াইল ও বনানীতে দুটি নির্বাচনি সমাবেশ করেন তারেক রহমান।

শুধু পড়া নয়, নিজের প্রস্তুতিও যাচাই করবে শিক্ষার্থীরা

দুর্ঘটনায় বিমানবাহিনীর নিহত ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত

পলাতক স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করেছে: সমাজকল্যাণমন্ত্রী

প্রক্সি পরীক্ষার্থী দিয়ে চাকরি নেয়ার চেষ্টা, পিএসসিতে প্রার্থী আটক

স্কুলের ভবন ভেঙে বিক্রি করা সেই প্রধান শিক্ষককে শোকজ

গত ১৭ বছরে জ্বালানি-বিদ্যুৎ-গ্যাস খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে: শামা ওবায়েদ

লালমোহনে ২২ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

যুক্তরাষ্ট্র শুরু থেকেই বাংলাদেশ রেলওয়ের অংশীদার: সৈয়দপুরে মার্কিন রাষ্ট্রদূত

শিক্ষক নিয়োগে আগের নিয়মই বহাল, ফিরছে লিখিত পরীক্ষা

লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টি, ভ্যাপসা গরম থেকে স্বস্তি