হোম > রাজনীতি > বিএনপি

পডকাস্টে দেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন

পডকাস্টের মাধ্যমে দেশের মানুষের সামনে নিজের রাজনৈতিক চিন্তা-দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই উদ্যোগের মাধ্যমে জনগণের সঙ্গে সরাসরি ও নিয়মিত সংলাপ গড়ে তোলার লক্ষ্য নিয়েছে দলটি।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন।

মাহদী আমীন বলেন, ‘আজ থেকেই আমরা পডকাস্ট কার্যক্রম শুরু করতে যাচ্ছি। এই পডকাস্টের মাধ্যমে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সরাসরি দেশের মানুষের সামনে তার চিন্তা, দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এটি জনগণের সঙ্গে সরাসরি ও নিয়মিত সংলাপের একটি ঐতিহাসিক উদ্যোগ।’

তিনি আরও বলেন, এই পডকাস্ট কেবল একমুখী বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বরং সাধারণ মানুষের কথা শোনা, তাদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও প্রয়াসকে অনুভব করা এবং বাস্তবতার আলোকে দেশ পরিচালনার পরিকল্পনা তুলে ধরার একটি সমন্বিত উদ্যোগ হিসেবে এটি পরিচালিত হবে।

মাহদী আমীন জানান, আজ সন্ধ্যা ৭টা থেকে বিএনপির মিডিয়া সেল এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ফেসবুক পেজের মাধ্যমে এই পডকাস্ট সম্প্রচার শুরু হবে।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

হাসিনাকে ফুল দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় ফেরাতে হবে: রিজভী

প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে দেশে ফিরতে হবে

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী

আগুন-সন্ত্রাস করে পার পাবেন না: হাসিনাকে জাহিদ হোসেন

সাইন্সল্যাবে ককটেল বিস্ফোরণের পর ছাত্রদলের বিক্ষোভ