হোম > রাজনীতি > বিএনপি

জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। দেশের মানুষের কল্যাণেই বিএনপির রাজনীতি। আমরা যা বলি, তা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করি। ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালীর মানুষের যেমন বিএনপির প্রতি উন্নয়নের দাবি আছে, তেমনি বিএনপিরও আপনাদের কাছে একটি দাবি আছে। সেটা হচ্ছে ধানের শীষকে জয়যুক্ত করা।

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের মানুষের জন্য নেওয়া বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, দেশে ফিরে আমি জনগণের জন্য কিছু বাস্তবসম্মত পরিকল্পনা করেছি। এর মধ্যে অন্যতম হলো-খেটে-খাওয়া নারী সমাজের জন্য ‘ফ্যামিলি কার্ড’। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে গৃহিণীরা সরকারের পক্ষ থেকে অন্তত কিছু সহযোগিতা পাবেন। অনেকেই বলেন, অল্প সহযোগিতায় সংসার চলে না-আমরাও জানি পুরো সংসার চলবে না। কিন্তু এক মাসের চার সপ্তাহের অন্তত এক সপ্তাহ যদি সরকার সহযোগিতা করতে পারে, সেটিও অনেক পরিবারের জন্য বড় সহায়তা হবে।

তিনি আরও বলেন, গৃহিণীদের পাশাপাশি কৃষকদের পাশে দাঁড়াতে বিএনপি ‘কৃষক কার্ড’ চালু করতে চায়। এই কার্ডের মাধ্যমে কৃষকদের কাছে সরাসরি সার, বীজ ও কীটনাশক পৌঁছে দেওয়া হবে, যাতে তারা মধ্যস্বত্বভোগীর হয়রানি ছাড়াই প্রয়োজনীয় উপকরণ পেতে পারেন।

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় উক্ত জনসভায় আরও বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. শাহজাহান, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, নোয়াখালী-২ আসনের সংসদ প্রার্থী জয়নাল আবেদীন ফারুক, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ফেনী-১ আসনের সংসদ প্রার্থী রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের সংসদ প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন প্রমুখ।

নয়াপল্টনে দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী

নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমানের সফর ঘিরে কড়া নিরাপত্তা

শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন তারেক রহমান

শেখ মুজিব না পারলেও হাসিনা বাকশালের সেই রূপ কায়েম করেছিলেন

৭১ কখনও অন্য কোনো ইতিহাসের সঙ্গে মিলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৫৫ বছর পর স্বাধীনতাবিরোধী অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠছে: মির্জা ফখরুল

তানিয়া আক্তার ও জপেল চাকমাকে শুভেচ্ছা উপহার দিলেন প্রধানমন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহার শিক্ষায় আমূল পরিবর্তন আনতে পারে

স্বাধীনতা দিবসে আলোচনা সভার তারিখ পরিবর্তন বিএনপির

স্বাধীনতা দিবসে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি