হোম > রাজনীতি > বিএনপি

বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করব, জামায়াতকে নুরের হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর

‘রগকাটা’ জামায়াত-শিবির তার স্বরূপে ফিরেছে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নুর অভিযোগ করেন, কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে জামায়াতের কর্মীরা রামদা, হকিস্টিক, ছুরি ও চাপাতি নিয়ে হামলা চালিয়েছেন। এতে কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ছাত্র অধিকার পরিষদের কুষ্টিয়া সরকারি কলেজ শাখার সভাপতি সোহান আহমেদসহ অর্ধশতাধিক নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন বলে জানান তিনি।

তিনি বলেন, ‘রগকাটা জামাত-শিবির তার স্বরূপে ফিরেছে! কুষ্টিয়া গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে জামায়াতের সন্ত্রাসীরা রামদা, হকিস্টিক, ছুরি, চাপাতি নিয়ে উপর্যুপরি হামলা করেছে।’

নুর আরও বলেন, ‘জামাত-শিবিরের এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে জামাত-শিবিরকে স্মরণ করিয়ে দিতে চাই, গত দেড় দশক যেভাবে গুপ্ত ছিলেন, বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে।’

এদিকে গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ জানান, কুষ্টিয়ায় সংসদ সদস্য আমির হামজার নেতাকর্মীদের হামলায় দলটির বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।

তবে হামলার অভিযোগের বিষয়ে জামায়াত বা আমির হামজার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

চুয়াডাঙ্গা মাজলিসুল মুফাসসিরিনের দায়িত্বে আবুজার গিফারী- আব্দুল খালেক

শাহজালালে সিআইআইডির সাঁড়াশি অভিযান, স্বর্ণসহ আটক বিপুল পরিমাণ অবৈধ পণ্য

মেসির পথ ধরে এমএলএসে তারকার মেলা

মধুপুরে বাসের সঙ্গে অটোরিকশার ধাক্কা, একজন নিহত

মানসিক বিপর্যয়ের মুখে ৫ হাজার মার্কিন সেনা

মামলা করল গরু চুরির, পুলিশ প্রতিবেদনে হয়ে গেল মোটরসাইকেল

গ্যাস লিকেজে ৯ জনের মৃত্যু, ফেরদৌস শিপইয়ার্ড বন্ধ ঘোষণা

শহীদ আবদুল মালেকের শিক্ষা-প্রস্তাবনা নিয়ে ঢাবিতে ছাত্রশিবিরের সেমিনার

ঢাবিতে ‘নৈতিক অবক্ষয় রোধে ইসলামী শিক্ষা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ইআবিতে মাস্টার ট্রেইনার প্রস্তুতি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন