হোম > রাজনীতি > বিএনপি

জাকসুর ভিপিসহ হল সংসদ নেতাদের বিএনপিতে যোগদান

স্টাফ রিপোর্টার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতুসহ হল সংসদের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত নেতারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এদিন আবদুর রশিদ জিতুর বিএনপিতে যোগদানের পাশাপাশি জাকসুর বিভিন্ন পর্যায়ের একাধিক নেতা বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দেন। তাদের মধ্যে শহিদ সালাম বরকত হলের ভিপি মারুফ হাসান, একই হলের জিএস মাসুদ রানা মিন্টু এবং আ ফ ম কামালউদ্দিন হলের এজিএস রিপন মন্ডল যোগদান অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।

এছাড়া ছাত্রদলে যোগদান করেন নবাব সলিমুল্লাহ হলের ভিপি ইবনে শিহাব, আল বেরুনী হলের ভিপি রিফাত আহমেদ শাকিল, আ ফ ম কামালউদ্দিন হলের ভিপি জি এম এম রায়হান কবীর, রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভিপি অমিত বনিক, নওয়াব ফয়জুননেসা হলের ভিপি বুবলি আহমেদ, বেগম খালেদা জিয়া হলের ভিপি ফারহানা বিথি, মীর মোশাররফ হোসেন হলের জিএস শাহরিয়ার নাজিম রিয়াদ এবং শহীদ রফিক জব্বার হলের জিএস শরীফুল ইসলাম।

উল্লেখ্য, দীর্ঘ ৩৩ বছর পর গত ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

ওই নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের মধ্যে ২০টিতেই ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল জয়লাভ করে। বাকি পাঁচটি পদের মধ্যে দুটি পদে স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বিজয়ী হয়।

আট বছর পর সিলেটে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাবিতে বর্ণাঢ্য র‍্যালি

‘খুনিরা হাদিকে হত্যা করেছে, তার চিন্তা ও আদর্শকে হত্যা করতে পারেনি’

বাংলাদেশে প্রথম পূর্ণাঙ্গ রোবোটিক সার্জারি, একদিনে দুই অস্ত্রোপচার

ভিসা নিয়ে মার্কিন সুখবরের তালিকায় বাংলাদেশ

দুর্জয়ের স্ত্রীসহ তিনজনের সম্পদের হিসাব তলব করবে দুদক

ইরানের পাল্টা হামলায় ইসরাইল-যুক্তরাষ্ট্রের ভয়াবহ ক্ষতির দাবি তেহরানের

ওসমানীনগরে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল নিয়ে মুখোমুখি বিএনপির দুই পক্ষ

‘মক্কা প্যাক্টে অংশ নিতে পরিস্থিতি যাচাই-বাছাই করছে বাংলাদেশ’

চলন্ত ট্রেনে যাত্রী ধর্ষণের ঘটনায় রেলওয়ে থানায় মামলা, গ্রেপ্তার ১