কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপচেষ্টা রুখে দিতে রাজপথে কর্মসূচি পালন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পদবঞ্চিত নেতারা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজধানীর পল্টন এলাকায় একটি বিক্ষোভ মিছিল করেন তারা।
মিছিলটি পল্টন ফার্স হোটেলের সামনে থেকে শুরু হয়ে নাইটিংগেল মোড় হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়।
মিছিল শেষে যুবদলের পদবঞ্চিত এই নেতারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে কোনোভাবেই রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। প্রয়োজনে যুবদল প্রতিটি অলিগলিতে পাহারা বসিয়ে তাদের প্রতিহত করবে।
এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সদস্য (সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদা) দুলাল হোসেন সাবেক সদস্য, রফিকুল ইসলাম রফিক (সাবেক সহ-সভাপতি, ছাত্রদল), হুমায়ুন কবির (সাবেক সহ-সভাপতি, ছাত্রদল), সাজ্জাদ হোসেন উজ্জ্বল (সাবেক সহ-সভাপতি, ছাত্রদল), জাকির হোসেন খান (সাবেক সহ-সভাপতি, ছাত্রদল), খালিদ মাহমুদ মাসুদ (সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, যুবদল), আবুল হাসান (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল), আনোয়ার জাহিদ (সাবেক সহ-সাধারণ সম্পাদক, ছাত্রদল), শরীফ মোহাম্মদ ফরহাদ দিপু (সাবেক সহ-সভাপতি, ছাত্রদল, ঢাবি), আরিফুল ইসলাম আরিফ (সাবেক সহ-সাধারণ সম্পাদক, ছাত্রদল), কাজী মেজবাউল আলম (সাবেক সহ সাধারণ সম্পাদক, ছাত্রদল), মুজাহিদুল ইসলাম (সাবেক সহ-সাধারণ সম্পাদক, ছাত্রদল)।
এছাড়া কর্মসূচিতে অংশ নেন আজিজুল হক পাটোয়ারী (সাবেক সদস্য, ছাত্রদল), কোয়েল হোসেন (সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল), সবুর খান সাগর (সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল), স্বপন মন্ডল (জলবায়ু বিষয়ক সাবেক সম্পাদক, ছাত্রদল), মিরাজ আজিম (সাবেক ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক, ছাত্রদল), মাজেদুল ইসলাম মাসুম (সাবেক সহক্রীড়া সম্পাদক, ছাত্রদল), রবিউল হাসান আরিফ (সাবেক সহক্রীড়া সম্পাদক, ছাত্রদল), মহিবুল্লাহ জয় (সাবেক সদস্য, ছাত্রদল), এম কামরুল হাসান (সাবেক সদস্য, ছাত্রদল), জসীম উদ্দিন শোভন (সাবেক ছাত্রদল নেতা ঢাবি),
আরও উপস্থিত ছিলেন- ফরিদ খান (সাবেক সহসভাপতি, ছাত্রদল, ঢাবি), রোকনুজ্জামান রোকন (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল), খলিলুর রহমান জনি (সাবেক সদস্য, ছাত্রদল), আমিনুল হক কাকন (সাবেক ছাত্রদল নেতা, জবি), কবির আহমেদ (সাবেক সাধারণ সম্পাদক, আইইআর ঢাবি), নজরুল ইসলাম নজরুল (জবি), দুলাল মাতব্বর (সাবেক ছাত্রনেতা, ঢাকা মহানগর পূর্ব), মানিক হোসেন (সাবেক ছাত্রদল নেতা, মহানগর পশ্চিম), মহিউদ্দিন বেগ সুজন (সাবেক ছাত্রদল নেতা, ঢাবি), অ্যাড. ইমরান (সাবেক ছাত্রদল নেতা, জবি) প্রমুখ।