হোম > রাজনীতি > বিএনপি

একটি দলের হুমকি ও ভয়ভীতির কারণে ভোটার উপস্থিতি কম হয়েছে

মাহদী আমীন

স্টাফ রিপোর্টার

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমীন অভিযোগ করেছেন, একটি দল ভোটারদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তাদের ভোটকেন্দ্র থেকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে। এসব ঘটনা না ঘটলে ভোটার উপস্থিতি আরও বেশি হতে পারত বলে তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে দলটির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহদী আমীন বলেন, বিএনপি ও প্রতিপক্ষ রাজনৈতিক দলের মধ্যে দৃশ্যমান পার্থক্য ঠেকাতেই গত রাত থেকে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটানো হয়েছে। ভোটারদের নিরুৎসাহিত করতে বিভিন্ন স্থানে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন করতে নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, অন্তর্বর্তীকালীন সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, নির্বাচনে সহিংসতায় আহত ও নিহতদের পরিবারের প্রতি বিএনপির সমবেদনা রয়েছে।

তিনি অভিযোগ করেন, নির্বাচনকে বিতর্কিত করতে বিভিন্ন এলাকায় সহিংসতা, কারচুপি ও কালো টাকার ব্যবহার হয়েছে। কোথাও আগে থেকেই সিল মারা ব্যালট পাওয়া গেছে এবং জাল ভোট দেওয়ার অভিযোগ এসেছে। অনেক ভোটার নিজ ভোট দিতে পারেননি বলেও অভিযোগ রয়েছে।

তার দাবি, স্থানীয় ভুয়া পর্যবেক্ষক তৈরি করে এক ধরনের ‘মব’ সৃষ্টি করা হয়েছে, যার ফলে ভোটার উপস্থিতিতে বাধা সৃষ্টি হয়েছে। বিষয়টি আগে থেকেই নির্বাচন কমিশনকে জানানো হলেও আরও সমন্বিত পদক্ষেপ নিলে পরিস্থিতি ভালোভাবে নিয়ন্ত্রণ করা যেত।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভোটারদের মনে ভীতি তৈরির চেষ্টার অভিযোগ করে তিনি বলেন, বিএনপির বিজয় অনিবার্য—এটি স্তিমিত করার অপপ্রয়াস সফল হবে না।

মাহদী আমীন জনগণকে ভোটের ফলাফল নিশ্চিত করতে সজাগ থাকার আহ্বান জানান এবং দলের নেতা–কর্মীদের সঠিক গণনা ও ফলাফল ঘোষণায় কোনো অসংগতি না হয় তা নিশ্চিত করার নির্দেশ দেন।

তিনি বলেন, ধানের শীষের জোয়ারে বিএনপির বিজয় গণতন্ত্রেরই বিজয় হবে। বাংলাদেশের বিজয় আসন্ন, ইনশাআল্লাহ।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

হাসিনাকে ফুল দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় ফেরাতে হবে: রিজভী

প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে দেশে ফিরতে হবে

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী

আগুন-সন্ত্রাস করে পার পাবেন না: হাসিনাকে জাহিদ হোসেন

সাইন্সল্যাবে ককটেল বিস্ফোরণের পর ছাত্রদলের বিক্ষোভ