হোম > রাজনীতি > বিএনপি

ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

স্টাফ রিপোর্টার

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের অধীন ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল ও বেগবান করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. শহিদুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ হওয়ায় ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি মো. রবিন খান ও সাধারণ সম্পাদক আকরাম আহমেদ এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এদিকে, খুব শিগ্‌গির নতুন কমিটি গঠন করা হবে বলেও জানানো হয়েছে।

ইউরোপে শেষের পথে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুত

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তিব্বতে উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করল চীন

কর্মস্থল ছাড়ছেন না উপসহকারী প্রকৌশলী

মানিকগঞ্জ : এক পাতিলে রান্না হয় ১০১ মণ খিচুড়ি

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাবিখা প্রকল্পে অনিয়ম

ব্যারিয়ার লেকে ৫০ লাখ ঘনমিটার পানি, যেকোনো সময় ভাঙনের ঝুঁকি

বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

দিনুসার ব্যাটিং বীরত্বে টেস্ট ড্র, সিরিজ জিতল ভারত

উচ্চশিক্ষিত হওয়ার স্বপ্ন প্রতিবন্ধী পাঁচ ভাই-বোনের