হোম > রাজনীতি > বিএনপি

ব্যাংক লুটেরাদের ‘ডিম থেরাপি’ দেওয়ার দাবি বিএনপি এমপির

আমার দেশ অনলাইন

মহিলা আসন-৪ এর সংসদ সদস্য রেহানা আক্তার রানু বলেছেন, ‘ব্যাংক লুটেরাদের কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা হতে পারে না। তাদেরকে ডিম থেরাপি দিয়ে এই টাকা আদায় করতে হবে।’

বুধবার জাতীয় সংসদে তিনি এ দাবি জানান।

রেহানা আক্তার রানু বলেন, ‘ব্যাংক লুটেরাদের কোনো ক্ষমা নেই। তারা পৃথিবীর যেখানেই থাকুক, ফিরিয়ে এনে ডিম থেরাপি দিয়ে এই টাকা আদায় করতে হবে। এক নারী বোন আমাকে গতকাল ফোন করে বলেছেন, তিনি গত পরশু রাতে আমাদের অর্থমন্ত্রীকে স্বপ্ন দেখেছেন। তিনি স্বপ্নে দেখেছেন, অর্থমন্ত্রী তার টাকা ফিরিয়ে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমার এই বোনের স্বপ্ন কি পূরণ হবে? এই স্বপ্ন কি সত্যি হবে?’

রেহানা আক্তার রানু আরো বলেন, ‘গত ৪ জুলাই মাননীয় মন্ত্রীর চট্টগ্রামের বাসার সামনে গ্রাহকরা মানববন্ধন করেছেন এবং উনার কাছে তাদের আকুতি জানিয়েছেন। আমি খুশি হয়েছি, কারণ গ্রাহকরা জায়গা মতোই পৌঁছেছে। ৭৫ লাখ গ্রাহকের প্রাণের দাবির সাথে আমি সহমত প্রকাশ করছি। আমি জানতে চাই, ব্যাংক ডাকাতদের ডাকাতির খেসারত কেন আমানতকারীদের দিতে হবে? আমানতকারীদের কী অপরাধ?’

এর জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমি আগেই বলেছি, এটা একটি হৃদয়বিদারক ঘটনা। তবে আশ্বস্ত করতে চাই, আমানতকারীরা তাদের টাকা সুদসহ ফেরত পাবেন। যেহেতু আমরা সুদসহ টাকা ফেরত দেওয়ার কথা বলছি, তাই ‘হেয়ার কাট’ হওয়ার কোনো প্রশ্নই আসে না। তবে ব্যাংকগুলো বর্তমানে লোকসানে থাকায় পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে কিছুটা সময়ের প্রয়োজন।’

মন্ত্রী বলেন, ‘আমানত সুরক্ষা আইনের আওতায় সুরক্ষার পরিমাণ ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। এছাড়া ব্যাংক লুটেরাদের শনাক্ত করতে বিশেষ ফরেনসিক অডিট চলছে। ব্যাংক রেজুলেশন আইনের ৫৭ ধারা অনুযায়ী, দায়ী ব্যক্তিদের দেশি-বিদেশি সম্পত্তি ও তহবিল নিলাম বা বিক্রয় করে গ্রাহকের টাকা উদ্ধার করা হবে।’

রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

অবিলম্বে ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি অপসারণ চাইল ছাত্রদল

স্থানীয় নির্বাচনে যে কঠিন পরীক্ষার মুখোমুখি বিএনপি

আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: রিজভী

কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে রাজনৈতিক মহলের শোক

গ্যাস-বিদ্যুৎ সংকটকে রাজনৈতিক ইস্যু বানিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রিজভী

সংসদকে পাশ কাটিয়ে লংমার্চের নামে গণতন্ত্র বিনষ্টের চেষ্টা চলছে: রিজভী

স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি: দুলু

সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর রাজপথে তখন লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি