হোম > রাজনীতি > বিএনপি

ত্যাগের বিনিময়ে অর্জিত পরিবেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সবার দায়িত্ব: সাকি

স্টাফ রিপোর্টার

ত্যাগের বিনিময়ে অর্জিত পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সবার দায়িত্ব বলে মনে করছেন গণসংহতি আন্দোলন (জিএসএ)-এর প্রধান সমন্বয়কারী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপির সমর্থিত প্রার্থী জোনায়েদ সাকি। তিনি বলেন, আমরা দীর্ঘকাল ধরে একটা সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের জন্য, অবাধ অংশগ্রহণের জন্য, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে আসছি। জুলাইয়ে হাজারো মানুষ রক্ত দিয়েছে এদেশের জন্য। আমরা সবাই রক্তের ঋণে আবদ্ধ। এসব ত্যাগের বিনিময়ে অর্জিত পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সবার দায়িত্ব।

মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভোজনবাড়ি রেস্টুরেন্টে জিএসএ-এর এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সাকি বলেন, এই গণঅভ্যুত্থানের আগে ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম বহু মানুষ তাদের জীবন দিয়ে বাংলাদেশে একটা ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছে। এটা এখন আমাদের সকলের দায়িত্ব, একটা সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা। আমরা শুরু থেকে বলেছি, একটি ভোটও কোনোভাবে যাতে জালিয়াতি না হয়। আমরা নিজেরা সেটা করব না, আমরা অন্য কাউকেও করতে দেব না। জনগণকে আমরা সচেতন করার চেষ্টা করছি যে এখানে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং সবাই যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা আমরা গড়ে তুলব।

নির্বাচন ঘিরে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর আশঙ্কা প্রকাশ করে তিনি অভিযোগ করেন, কিছু মহল পরিকল্পিতভাবে সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করছে। জামায়াতে ইসলামীর ব্যানারে বাঁশ সংগ্রহের ঘটনাও তিনি উল্লেখ করেন। তিনি বাঞ্ছারামপুরের কয়েকটি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার কথা জানান।

গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নিয়ে তিনি বলেন, এই ভোট কেবল সংসদ সদস্য নির্বাচন নয়, এই ভোটে গণভোটও রয়েছে। যেখানে জুলাই জাতীয় সনদ অনুমোদন হবে এবং জনগণ এই ‘হ্যাঁ’ ভোট দিয়ে আগামী সংসদকে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে সংবিধানের মৌলিক সংস্কার করার ক্ষমতা অর্পণ করবে।

সরকারকে সহযোগিতা করাই দলের দায়িত্ব: যুবদল সভাপতি মুন্না

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী

রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

অবিলম্বে ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি অপসারণ চাইল ছাত্রদল

স্থানীয় নির্বাচনে যে কঠিন পরীক্ষার মুখোমুখি বিএনপি

আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: রিজভী

কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে রাজনৈতিক মহলের শোক

গ্যাস-বিদ্যুৎ সংকটকে রাজনৈতিক ইস্যু বানিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রিজভী

সংসদকে পাশ কাটিয়ে লংমার্চের নামে গণতন্ত্র বিনষ্টের চেষ্টা চলছে: রিজভী