হোম > রাজনীতি > বিএনপি

ঢাকা ৮-এ কেন্দ্র দখলের অভিযোগ প্রশ্নে যা বললেন আফরোজা আব্বাস

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাসের সহধর্মিণী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস তার ভোট দিয়েছেন।

বুধবার সকাল ৭টা ৫০ মিনিটে তিনি মির্জা আব্বাস মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের আফরোজা আব্বাস বলেন, ‘এখন পর্যন্ত যেভাবে ভোট হচ্ছে, তাতে আমরা আশাবাদী। ভোটারদের উপস্থিতি ভালো। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছেন। ইনশাআল্লাহ আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করব।’

মির্জা আব্বাসের কর্মীরা বিভিন্ন কেন্দ্রে দখল করছেন—এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘অভিযোগ যে কেউই করতে পারে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো— ভোটারদের উপস্থিতি বেড়েছে এবং সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছেন। অভিযোগটাই বড় না, সুষ্ঠুভাবে ভোট হওয়াটাই বড় কথা।’

তিনি আরও বলেন, ‘এই ধারা অব্যাহত থাকলে ধানের শীষের প্রতিটি প্রার্থীই বিপুল ভোটে জয়ী হবে বলে আমরা আশা করছি।’

উল্লেখ্য, আজ সকাল থেকেই ঢাকা-৮ আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে চলছে বলে জানা গেছে।

হারুন-আল-রশিদের মৃত্যুতে বিএনপি একজন অভিভাবক হারিয়েছে: রিজভী

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশিদের ইন্তেকাল

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এই ইউএনও-ডিসিরা আওয়ামী লীগের, তাদের থেকে লীগের গন্ধ যায়নি

প্রয়াত বিএনপি নেতা নোমানের নামে মন্ত্রণালয়ের আমন্ত্রণ

সস্তা রাজনীতি পরিহার করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরুন

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

মুশফিকুল ফজল আনসারীকে দেখতে সিএমএইচে বিএনপির স্বাস্থ্য সম্পাদক

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি