হোম > রাজনীতি > বিএনপি

বিএনপির ৩ নেতার জন্য সুখবর

আমার দেশ অনলাইন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য চট্টগ্রাম উত্তর জেলাধীন রাঙ্গুনিয়া পৌরসভার অন্তর্গত ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউছুফ সওদাগর, কিশোরগঞ্জ জেলাধীন করিমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. রফিকুর রহমানকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল।

এতে আরো বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য আহসান উল্লাহ চৌধুরী হাসানের দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল।

আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি।

লুটপাট নয়, জনগণের অধিকার চাই: সাইফুল হক

বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে: তারেক রহমান

সুষ্ঠু পরিকল্পনায় সমস্যা সমাধান সম্ভব: জুবাইদা রহমান

শুক্রবার ইশতেহার ঘোষণা করবে বিএনপি

বিএনপির উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু

নির্বাচন ঘনিয়ে আসায় জামায়াত অস্থির হয়ে উঠেছে: সালাম

ঢাকা ১৭ আসনে তারেক রহমানের সমর্থনে পেশাজীবীদের মিছিল

ফরিদপুরের সমাবেশ শুরু, মঞ্চে উপস্থিত তারেক রহমান

বরিশাল-ভোলা সেতু আমাদের করতে হবে: তারেক রহমান

যারা গুপ্ত বলে পরিচিত তারা ভুয়া সিল-ব্যালট ছাপাচ্ছে