হোম > রাজনীতি > বিএনপি

তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানাল যুবদল

স্টাফ রিপোর্টার

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই মতবিনিময় হয়।

মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন তারেক রহমান। তার এই ঐতিহাসিক মুহূর্তকে সামনে রেখে সোমবার তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে যুবদল।

শুভেচ্ছা জানিয়ে যুবদল নেতারা বলেন, দেশে গণতন্ত্রের পুনর্গঠন, জাতীয়তাবাদী আদর্শের সুদৃঢ় প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে তার নেতৃত্ব জাতিকে নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে পৌঁছে দেবে এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়। মহান আল্লাহর কাছে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাষ্ট্রনায়কত্ব কামনা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন প্রমুখ।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

হাসিনাকে ফুল দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় ফেরাতে হবে: রিজভী

প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে দেশে ফিরতে হবে

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী

আগুন-সন্ত্রাস করে পার পাবেন না: হাসিনাকে জাহিদ হোসেন

সাইন্সল্যাবে ককটেল বিস্ফোরণের পর ছাত্রদলের বিক্ষোভ