হোম > রাজনীতি > বিএনপি

বিএনপির ২৭ নেতার জন্য দুঃসংবাদ

আমার দেশ অনলাইন

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপি থেকে আরো ২৭ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার বিকেলে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন ভূঞা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মজনুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন—উপজেলার দলপা ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল হাসেম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শফিক, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জজ মিয়া, ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল মিয়া, আবুল হাসেম মেম্বার, সাইদুল হক মেম্বার, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান তালুকদার, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মোতালিব, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম নয়ন, সৈয়দ উসমান গণি দুলু, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মোতালিব, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম মণ্ডল, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি গোলাম মোস্তফা, সদস্য নূর মোহাম্মদ স্বপন, উপজেলার সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সদস্য মো. ফজলু মিয়া, মো. আতিকুর রহমান ভূঞা, মো. আব্দুল লতিফ, মো. আসাদুজ্জামান বাবুল, মো. আবুল বাশার, মো. ইদ্রিস মিয়া (ইদু), অত্র ইউনিয়নের ২ নম্বর বিএনপির সাধারণ সম্পাদক মো. হলুদ মিয়া, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আব্দুল হেকিম, ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. হাদিছ মিয়া, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মল্লিক মিয়া, নওপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য মো. বাহার উদ্দিন, রিয়াজ উদ্দিন, কামরুজ্জামান কনক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

এ ব্যাপারে কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মজনু গণমাধ্যমে বলেন, জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় দল থেকে ২৭ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার হতে দেবে না বিএনপি

একটি দল বাংলাদেশকে জাহেলিয়া যুগে নিতে চায়: জেরিন খান

দলীয় প্রধানরা বিটিভিতে কে কবে ভাষণ দেবেন, জানা গেল

মির্জা আব্বাসের বাসায় মেঘনা আলম

শহীদ জিয়া-খালেদা জিয়ার ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান রবিনের

হাসিনাকে নিয়ে তারেক রহমানের বক্তব্যের সমালোচনায় আসিফ

তারেক রহমানের মানবিকতা তুলে ধরল ‘সবার আগে হাসিমুখ’

একটি দল মানুষকে ভয় দেখাচ্ছে, বিভ্রান্ত করছে: তারেক রহমান

প্রশাসনের ঊর্ধ্বতন মহলে কারো কারো প্রতি দুর্বলতা দেখা গেছে: মির্জা আব্বাস

মামুনুলের চেয়ে অল্প ব্যবধানে এগিয়ে ববি হাজ্জাজ