হোম > রাজনীতি > বিএনপি

অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে গণতন্ত্র ফিরে পেয়েছি: রিজভী

স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ১৯৭৫ সালের দুর্ভিক্ষ সবার জানা, পরবর্তী সময়ে সেই দুর্ভিক্ষ মোকাবিলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। তার সেই অবদান আজও আমরা সুফল হিসেবে ভোগ করছি।

আমি মনে করি, তারই সুযোগ্য পুত্র, গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের আগে যে অঙ্গীকার ও প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়ন শুরু করেছেন।

রোববার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। শ্রদ্ধা নিবেদন কর্মসূচি আয়োজন করে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নতুন কমিটি।

রিজভী বলেন, জনগণের ভোটে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে তিনি ১৬ বছরের দীর্ঘ সংগ্রাম, গুম, খুন ও ক্রসফায়ারের ভয়াবহ সময় পেরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তার নেতৃত্বে বিএনপি অনেক ত্যাগ স্বীকার করেছে, বহু নেতাকর্মী জীবন দিয়েছেন। সেই আত্মদানের মধ্য দিয়েই আমরা পাওনা গণতন্ত্র ফিরে পেয়েছি।

তিনি বলেন, ক্ষমতায় এসে তারেক রহমান প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন। তিনি ফ্যামিলি কার্ড ও ফার্মার কার্ড চালু করেছেন, দিনাজপুরে খাল খনন কার্যক্রম শুরু করেছেন। একের পর এক প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন।

রিজভী বলেন, বর্তমান জ্বালানি সংকট বাংলাদেশের নিজস্ব নয়, এটি একটি আন্তর্জাতিক সংকট, যা মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব থেকে সৃষ্টি হয়েছে। তবে সরকার ধীরে ধীরে এই সংকট কাটিয়ে উঠছে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির দিকে গুরুত্ব দিতে হবে। তারেক রহমান যে রিনিউএবল এনার্জির প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, পাকিস্তানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছে। বাংলাদেশেও রুফটপ সোলার প্যানেল স্থাপনে কর কমিয়ে জনগণকে উৎসাহিত করতে হবে, যাতে মানুষ নিজস্ব বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারে এবং অন্য দেশের ওপর নির্ভরশীলতা কমে।

তিনি আরও বলেন, মন্ত্রীদের সর্বদা সতর্ক থাকতে হবে। গত ২৪ ঘণ্টায় ১১ জনের বেশি মানুষ হাম রোগে মারা গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে আর কোনো মৃত্যু না ঘটে।

প্রয়াত বিএনপি নেতা নোমানের নামে মন্ত্রণালয়ের আমন্ত্রণ

সস্তা রাজনীতি পরিহার করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরুন

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

মুশফিকুল ফজল আনসারীকে দেখতে সিএমএইচে বিএনপির স্বাস্থ্য সম্পাদক

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি

গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

মিডিয়া এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে

উত্তরায় বিএনপি নেতাকর্মীদের পরিচ্ছন্নতা অভিযান

শহীদ জিয়ার সমাধিতে যুবদলের নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন