হোম > রাজনীতি > বিএনপি

এবার ‘আই হ্যাভ এ প্ল্যান’-এর ব্যাখ্যা দিলেন তারেক রহমান

আমার দেশ অনলাইন

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ পুনর্গঠনের এখনই সময়। প্রায় ২০ কোটি মানুষের জন্য একটি গণতান্ত্রিক ও নিরাপদ রাষ্ট্র গড়ে তুলতে বিএনপি সুনির্দিষ্ট ও খাতভিত্তিক পরিকল্পনা গ্রহণ করেছে। জনগণের বাস্তবসম্মত পরিকল্পনাকেই তারেক রহমানের তার আইকনিক ‘আই হ্যাভ এ প্ল্যান’ হিসেবে অভিহিত করেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণাকালে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, জনগণের প্রয়োজন ও প্রত্যাশা থেকেই বিএনপির পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। জনগণের সুদৃশ্য ও বাস্তবসম্মত পরিকল্পনাকেই তিনি ‘আই হ্যাভ এ প্ল্যান’ হিসেবে অভিহিত করেন।

তিনি আরো বলেন, এই পরিকল্পনায় দেশের চার কোটিরও বেশি তরুণ, মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী এবং কোটি কোটি কৃষক ও শ্রমিকের কথা বিবেচনায় নেওয়া হয়েছে। দেশ ও বিদেশে কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে প্রতিটি খাতের জন্য আলাদা কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।

আট বছর পর সিলেটে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাবিতে বর্ণাঢ্য র‍্যালি

‘খুনিরা হাদিকে হত্যা করেছে, তার চিন্তা ও আদর্শকে হত্যা করতে পারেনি’

বাংলাদেশে প্রথম পূর্ণাঙ্গ রোবোটিক সার্জারি, একদিনে দুই অস্ত্রোপচার

ভিসা নিয়ে মার্কিন সুখবরের তালিকায় বাংলাদেশ

দুর্জয়ের স্ত্রীসহ তিনজনের সম্পদের হিসাব তলব করবে দুদক

ইরানের পাল্টা হামলায় ইসরাইল-যুক্তরাষ্ট্রের ভয়াবহ ক্ষতির দাবি তেহরানের

ওসমানীনগরে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল নিয়ে মুখোমুখি বিএনপির দুই পক্ষ

‘মক্কা প্যাক্টে অংশ নিতে পরিস্থিতি যাচাই-বাছাই করছে বাংলাদেশ’

চলন্ত ট্রেনে যাত্রী ধর্ষণের ঘটনায় রেলওয়ে থানায় মামলা, গ্রেপ্তার ১