হোম > রাজনীতি > বিএনপি

পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষ সহিংসতার জন্ম দিয়েছে

প্রেস ব্রিফিংয়ে মাহদী আমিন

স্টাফ রিপোর্টার

পরাজয়ের আশঙ্কায় আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল গত রাত থেকে অনেক জায়গায় অনাকাঙ্ক্ষিত এবং সহিংস বেশ কিছু ঘটনার জন্ম দিয়েছে, যা সচেতন মিডিয়া গোচরে এবং জনগণ প্রতিহত করে দেয়। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের দিকে ইঙ্গিত ক‌রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএন‌পি) কেন্দ্রীয় নির্বাচন প‌রিচালনা ক‌মি‌টির মুখপাত্র মাহদী আমিন এসব কথা বলেছেন।

তি‌নি বলেন, সংগঠিত ঘটনাগুলো নির্বাচনী আচরণ সুস্পষ্ট লঙ্ঘন। নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী এবং অন্তর্বর্তী সরকারের প্রতি নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত পরিবেশ নির্বিঘ্ন রাখার ব্যাপারে সুষ্ঠু প‌রি‌বে‌শের ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখার আহ্বান জানান তি‌নি।

‌বৃহস্প‌তিবার বিএন‌পির কেন্দ্রীয় নির্বাচন প‌রিচালনা ক‌মি‌টির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে মাহ‌দী আমিন এসব কথা ব‌লেন। এ সময় বিএন‌পির মি‌ডিয়া সে‌লের আহ্বায়ক ডা. মওদুদ হো‌সেন আলমগীর পাভেল উপ‌স্থিত ছি‌লেন।

ব্রিফিংয়ে মাহদী আমিন বলেন, বিএনপির অ‌বশ্যম্ভাবী বিজয়কে আঁচ করতে পেরে তাদের এই অপপ্রয়াস, ত‌বে এটি ইনশআল্লাহ সফল হবে না। তার প্রমাণ হিসেবেই আজকে আমরা দেখেছি দেশজুড়ে জনগণ সতস্ফূর্তভাবে ভোটদানে অংশগ্রহণ করছে। আমরা আশা করি জনগণ দীর্ঘদিন পরে ফিরে পাওয়া এই ভোটাধিকার পুনরুদ্ধারের সুবর্ণ সুযোগের সর্বোত্তম ব্যবহার করবে।

বিএন‌পির নির্বাচন প‌রিচালনা ক‌মি‌টির মুখপাত্র ব‌লেন, আপনারা নিশ্চয়ই জেনেছেন ইতিমধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্রে ভোট প্রদান করেছেন।

তিনি স্পষ্টভাবে বিসমিল্লাহির রাহমানির রাহিম উচ্চারণের মাধ্যমে বাক্সে ব্যালট পেপার রে‌খে‌ছেন। তিনি আশা প্রকাশ করেন, দেশের মানুষ সতস্ফুর্তভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবে। সারাদেশ থেকে গত রাতে পাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গ টেনে তিনি জানান আইনশৃঙ্খলা রক্ষাকারীন বাহিনী কঠোরভাবে সেসব পরিস্থিতির নিয়ন্ত্রণ রয়েছে যা তার কাছে আশাবাদ মনে হয়েছে।

তা‌রেক রহমান ভোটার ও দলীয় নেতাকর্মীদের শেষপর্যন্ত কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানি‌য়ে‌ছেন উল্লেখ ক‌রে মাহদী আমিন বলেন, জনগণ সারাদিন ভোট কেন্দ্রে এসে তাদের অধিকার প্রয়োগ করলে ইনশাআল্লাহ যে কোন ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।

ভোট জনগণের নাগরিকের একটি অধিকার উল্লেখ ক‌রে বিএন‌পির নির্বাচন প‌রিচালনা ক‌মি‌টির মুখপাত্র ব‌লেন, ভোট কেন্দ্রে দৃশ্যমান যে জনসমাগম আজ সকাল থেকে হয়েছে দিনশেষে ইনশল্লাহ সেটি পূর্ণাঙ্গতা পাবে। আপনাদের মূল্যবান ভোটই বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা ও নবীন, প্রবীণ, নারী, পুরুষ সকলের আকাঙ্ক্ষাকে ইনশাআল্লাহ সুনিশ্চিত করব।

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হলো বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ককে

বন্যার্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিল ছাত্রদল

বিএনপি মিডিয়া সেল আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি

সরোয়ার আলমগীরকে এমপি করে ইসির গেজেট

ইউনূস সরকারের মব কালচারের নেতৃত্বে ছিল জামায়াত: হারুনুর রশীদ

হলে সিট দখল ও ছাত্রদল নেতা কর্তৃক মারধরের ঘটনায় ঢাকা কলেজে তদন্ত কমিটি গঠন

ব্যাংক লুটেরাদের ‘ডিম থেরাপি’ দেওয়ার দাবি বিএনপি এমপির

বিএনপির তৃণমূলে সমর্থন লাভের যুদ্ধ

‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’

পতিত সরকার কোনো প্রকল্পই জনস্বার্থে নেয়নি: বিদ্যুৎমন্ত্রী