হোম > রাজনীতি > বিএনপি

রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনার প্রতিবাদে ইউট্যাবের নিন্দা

স্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা ও প্রস্তুতির ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এই নিন্দা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের তিন নেতা রাজধানীতে অবস্থান করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছিলেন। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এ ধরনের সন্ত্রাসী তৎপরতা দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

তারা আরো বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষের বাসভবনে হামলার পরিকল্পনা করা চরম কাপুরুষোচিত ও ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ। এ ঘটনার পেছনে কারা জড়িত এবং এর সঙ্গে কোনো গভীর ষড়যন্ত্রের যোগসূত্র আছে কি না, তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা জরুরি।

ইউট্যাবের দুই শীর্ষ নেতা আটক ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি এই ষড়যন্ত্রের নেপথ্য হোতাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। একই সঙ্গে অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ দেশের জ্যেষ্ঠ রাজনৈতিক নেতৃবৃন্দের সার্বিক নিরাপত্তা জোরদার করার আহ্বান জানান তারা।

গুম-খুনের রাজনীতিতে আর ফিরতে পারবে না আ.লীগ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

হাসিনাকে ফুল দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় ফেরাতে হবে: রিজভী

প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে দেশে ফিরতে হবে

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী

আগুন-সন্ত্রাস করে পার পাবেন না: হাসিনাকে জাহিদ হোসেন