হোম > রাজনীতি > বিএনপি

বাংলাদেশের জনগণ আবারও বিজয়ী হয়েছে

তারেক রহমান

আমার দেশ অনলাইন

হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: আমার দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণ আবারও বিজয়ী হয়েছে।

শনিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই বিজয় বাংলাদেশের গণতন্ত্রের বিজয়। এই বিজয় বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের বিজয়।

তারেক রহমান বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া ভেঙে পড়া অর্থনীতির পাশাপাশি ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ এক বিশৃঙ্খল পরিবেশ থেকে বেরিয়ে আসতে আমাদের সামনে জবাবদিহিমূলক সরকার ও জবাবদিহিমূলক সংসদ প্রতিষ্ঠিত করার পরিবেশ তৈরি হতে যাচ্ছে। তাই এক্ষেত্রে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমরা ঐক্যবদ্ধ থাকব।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

হাসিনাকে ফুল দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় ফেরাতে হবে: রিজভী

প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে দেশে ফিরতে হবে

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী

আগুন-সন্ত্রাস করে পার পাবেন না: হাসিনাকে জাহিদ হোসেন

সাইন্সল্যাবে ককটেল বিস্ফোরণের পর ছাত্রদলের বিক্ষোভ