হোম > রাজনীতি > বিএনপি

ভোটগ্রহণ সুষ্ঠু হচ্ছে, ফল যাই হোক মেনে নেব: আমিনুল হক

স্টাফ রিপোর্টার

ঢাকা ১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক বলেছেন, গত রাত থেকে জামাতের নেতাকর্মীরা কিছু অস্থিতিশীলতার চেষ্টা করলেও সেগুলো আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং আমাদের নেতা-কর্মীরা ব্যর্থ করে দিয়েছে।

ফলে তাদের ষড়যন্ত্র সফল হয়নি। এখন পর্যন্ত নির্বাচনের সার্বিক পরিবেশ সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে এবং ভোটাররা ব্যাপকভাবে উপস্থিত হয়ে ভোট প্রদান করছেন। আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

আহসানিয়া মিশন কলেজ কেন্দ্রে সকাল সাড়ে নয়টায় ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের বলেন

গত রাত থেকে জামাতের পোলিং এজেন্টরা কেন্দ্র দখল এবং টাকা পয়সা বিতরণ করতে গিয়ে ধরা পড়েছে।

আমার আসনে ও দুজনকে কারাদণ্ড দেয়া হয়েছে। জামাতের জনসমর্থন নেই। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে বট বাহিনীর মাধ্যমে তারা নিজেদের উপস্থিতি প্রকাশ করেন।

বর্তমান পরিস্থিতি যেভাবে আছে সেভাবে চললে ফলাফল যাই হোক মেনে নেবেন কিনা- এমন এক প্রশ্নে জবাবে তিনি বলেন, অবশ্যই জনগণের উপর আমার শতভাগ আস্থা রয়েছে।

পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষ সহিংসতার জন্ম দিয়েছে

সময়ের মধ্যে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিন

কেন্দ্রে পরিদর্শনে তারেক রহমান

নির্বাচিত হলে আইনশৃঙ্খলার উন্নয়নের প্রতিশ্রুতি তারেক রহমানের

সপরিবারে ভোট দিয়েছেন তারেক রহমান

উপযুক্ত ব্যক্তিকে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের

গণতন্ত্রের যে যাত্রা শুরু হলো, এই পথ আরো মসৃণ হবে: মির্জা ফখরুল

ঢাকা ৮-এ কেন্দ্র দখলের অভিযোগ প্রশ্নে যা বললেন আফরোজা আব্বাস

ভোট দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

দলীয় প্রধান ও শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন