হোম > রাজনীতি > বিএনপি

পতিত সরকার কোনো প্রকল্পই জনস্বার্থে নেয়নি: বিদ্যুৎমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ফাইল ছবি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, পতিত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে দেশে কোনো প্রকল্পই জনস্বার্থে নেওয়া হয়নি। সব প্রকল্প নেওয়া হয়েছিল তাদের ব্যক্তিগত লাভের জন্য। তারা দেশের বিদ্যুৎ, জ্বালানি ও অর্থনৈতিক অবস্থাকে ধ্বংস করে গেছে। তার দায় এখন আমাদের গণতান্ত্রিক সরকারের ওপর এসে পড়েছে।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

আলোচনা সভায় ‘জাতীয় জ্বালানি উন্নয়ন কৌশলপত্র’ শীর্ষক মূল প্রবন্ধ পেশ করেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. এম শামসুল আলম।

উপস্থাপিত এই প্রবন্ধে বিগত আওয়ামী লীগ সরকারের আমলের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি তুলে ধরা হয়। এর পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি খাতের আমদানিনির্ভরতা কমিয়ে একে জনগণের উপযোগী করার জন্য বেশ কিছু পরামর্শ দেওয়া হয়।

‘সারা দেশে আ.লীগের অফিসগুলো আমরা পুড়িয়ে দিয়েছিলাম’

শেখ মুজিব স্বাধীনতা চাননি, পাকিস্তানের মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন: বুলু

‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’

আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লিতে

ভ্যাট কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী

বিএনপি মহাসচিবের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের সাক্ষাৎ

জুলাই বিপ্লবকে অবজ্ঞা করে এ কী বললেন এমপি নিলোফার!

ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও নিয়ে তোলপাড়

খেলা দেখা নিয়ে বিরোধে বিএনপি নেতা খুন