হোম > রাজনীতি > বিএনপি

আগামী দিনের রাজনীতি হবে মানুষের ভাগ্য গড়ার

টাঙ্গাইলে তারেক রহমান

মুজাহিদ খান, আত্রাই (নওগাঁ)

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বহু কষ্টে, অনেক রক্ত দিয়ে আমরা পুনরায় স্বাধীনতার স্বাদ পেয়েছি। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। ১২ তারিখের নির্বাচন শুধু নির্বাচন হলে চলবেনা, নির্বাচনটি হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের দিন। গত ৫ আগস্ট যেভাবে মানুষ রাজপথে নেমে এসেছিল সেইভাবে ১২ তারিখে ভোট দিতে হবে।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে টাঙ্গাইলের দরুন-চরজানা বাইপাস এলাকার খোলা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী দিন ভাগ্য গড়ার দিন, আগামী দিন দেশ গড়ার দিন। আগামী দিনের রাজনীতি হবে মানুষের ভাগ্য গড়ার রাজনীতি, আগামী দিনের রাজনীতি হবে দেশ উন্নয়নের। এ দেশ কোনো দলের না, এ দেশ কারো ব্যক্তিগত না- এদেশ কোটি জনগণের দেশ।

তারেক রহমান বলেন, আমাদের সতর্ক থাকতে হবে, যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার এই ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যেই দলের অভিজ্ঞতা আছে- কীভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। বাংলাদেশের মালিক এই দেশের জনগণ। ১২ তারিখে জনগণ সিদ্ধান্ত নিবে বাংলাদেশ কীভাবে চলবে। আল্লাহ চাইলে ভোটের পর ১৩ তারিখ থেকে দেশ গড়ার কাজ শুরু করব।

তিনি বলেন, এই টাঙ্গাইল থেকে তৈরি তাঁতের শাড়ি-টুপি দেশের বিভিন্ন দেশে যায়। আমরা পরিকল্পিতভাবে যদি চেষ্টা করি তাহলে বিদেশের বাজার ধরতে পারি।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিলের সভাপতিত্বে নির্বাচনি জনসভায় টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীরা বক্তব্য রাখেন। জনসভা পরিচালনা করেন, বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের দলীয় প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জেলার ৮টি আসনের দলীয় প্রার্থীকে জনসাধারণের সামনে পরিচয় করিয়ে দিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

এর আগে, রাজশাহী ও রংপুর বিভাগে কয়েক দিনের সফর শেষ করে ঢাকা ফেরার পথে শনিবার দুপুরে সিরাজগঞ্জে এবং বিকালে টাঙ্গাইলে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির ভাষণ দেন। এরপর জনসভা শেষ করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপির চেয়ারম্যান ঢাকার উদ্দেশে রওনা হন।

চীনের পথে বিএনপির প্রতিনিধিদল

প্রধানমন্ত্রী আজ স্বাধীনতা পদক প্রদান করবেন

এনসিপির হয়ে মেয়র নির্বাচন করা নিয়ে যা বললেন মনজুর

নিজ বাসার সামনে হাসনাতের সঙ্গে কী হয়েছিল, জানালেন মনজুর

বঞ্চিত শিশু-প্রবীণদের সাথে ছাত্রদল নেতা বাসিতের নববর্ষ উদযাপন

এ্যানির ধাক্কা খেয়ে যা বললেন সাবেক এমপি মাসুদ

বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা ৯ শতাধিক

বিএনপির ৭৪ নারী প্রার্থীর ইসি থেকে মনোনয়ন সংগ্রহ

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

নতুন দুই এমপির শপথ রোববার