হোম > রাজনীতি > বিএনপি

যারা দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছে তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল: মির্জা ফখরুল

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী করেছিল তারা আজ দাঁড়িপাল্লা নিয়ে আপনাদের কাছে ভোট চাইতে আসছে। তাদের কাছ থেকে সজাগ থাকতে হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে নিজ নির্বাচনি এলাকা আউলিয়াপুর ইউনিয়নে এক পথসভায় ভোটারদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের কথা আপনাদের মনে আছে। আমরা সেসময় পাকিস্তানিদের সঙ্গে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম, অস্ত্র ধরেছিলাম। তখন আমরা বাংলাদেশ ছেড়ে কোথাও পালিয়ে যাইনি। কিন্তু ওই সময় যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী করেছিল তারা আজ দাঁড়িপাল্লা নিয়ে আপনাদের কাছে ভোট চাইতে আসছে। তাদের কাছ থেকে সজাগ থাকতে হবে।

আসন্ন সংসদ নির্বাচনে সকল ভয়-ভীতি উপেক্ষা করে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপির মহাসচিব আর বলেন, ধানের শীষ নির্বাচিত হলে এক কোটি লোকের কর্মসংস্থান হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনার ফ্যামিলি কার্ড হবে, এই কার্ড দিয়ে মা-বোনদের সংসারের কাজে আসবে।

তিনি আরও বলেন, কৃষকদের জন্য কৃষি কার্ড করা হবে, যেটা দিয়ে কৃষকরা উপকৃত হবেন। স্বাস্থ্যকার্ড দিয়ে আমরা সহজে স্বাস্থ্যসেবা পাবো। আগামী ১২ ফেব্রুয়ারি দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি এ নির্বাচনে আপনাদের কাছে ভোট চাই। আমার মার্কা আপনারা জানেন ধানের শীষ। আপনারা যখন আমাকে সমর্থন করেন তখন আমি সংসদে গিয়ে কাজ করার চেষ্টা করি।

এমপি হওয়া তার দীর্ঘদিনের সামাজিক ও জনসম্পৃক্ততার ফল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরিফা সুলতানা রুমা

খালেদা জিয়াকে কারাগারে বিষ প্রয়োগে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়

বিএনপির মনোনয়ন পেয়ে যা বললেন তুলি

তৃতীয় মাত্রার জিল্লুরের স্ত্রী পেলেন বিএনপির মনোনয়ন

শফিউল বারী বাবুকে স্মরণ রেখেছে বিএনপি

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৯ জন সাবেক এমপি, নতুন যারা

ছাত্ররাজনীতি থেকে সংসদে বিএনপির ৪ নারী নেত্রী

আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা

বিএনপির সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন বীথিকা বিনতে হোসাইন