হোম > রাজনীতি > বিএনপি

কার্টুনিস্টকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে তার একটি কার্টুন উপহার দিয়েছেন দেশের জনপ্রিয় কার্টুনিস্ট উদয়। ‘আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি’ শীর্ষক এই কার্টুনটি হাতে পাওয়ার পর শিল্পী উদয়কে ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমান।

বুধবার (১৪ জানুয়ারি) বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারম্যানের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এসে তারেক রহমানের হাতে দৃষ্টিনন্দন ফ্রেমে বাঁধানো কার্টুনটি তুলে দেন কার্টুনিস্ট উদয়।

কার্টুনটি হস্তান্তরকালে উদয় তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, তারেক রহমানের ওপর আঁকা এমন একটি কার্টুন তার হাতে তুলে দেওয়াই স্বপ্ন ছিল। আজ তা দিতে পেরে আমি অতি আনন্দিত।

বিএনপি চেয়ারম্যান কার্টুনটি গ্রহণ করে এটি আঁকার জন্য কার্টুনিস্ট উদয়কে আন্তরিক ধন্যবাদ জানান।

‘বিরোধী দল লংমার্চের নামে শোভাযাত্রা করলেও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে টুঁ শব্দটিও করছে না’

আ.লীগের সন্ত্রাস ঠেকাতে মাঠে থাকবে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: তিন প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

ডেঙ্গু প্রতিরোধে প্রতি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান যুবদলের

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

সরকারকে সহযোগিতা করাই দলের দায়িত্ব: যুবদল সভাপতি মুন্না

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী

রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ