হোম > রাজনীতি > বিএনপি

বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি: সালাহউদ্দিন আহমদ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

ছবি: আমার দেশ।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি। যারা ভারতের পক্ষে তারা ভারতে পালিয়েছে। আর আরেকটি শক্তি বিদেশিদের গোলামি করে বিভ্রান্তিকর রাজনীতি করছে।

নির্বাচনি প্রচারের দ্বিতীয় দিনে শুক্রবার (২৩ জানুয়ারি) তার নির্বাচনি এলাকার চকরিয়া উপজেলার সুরাজপুর- মানিকপুরে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে যেন আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে না আসে, সে ব্যবস্থা গড়ে তুলতে হবে।

অগণতান্ত্রিক শক্তির উত্থান হলে সবার একই পরিণতি হবে- এমন হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিএনপি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছে। শহিদদের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ।

আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে স্বাধীনভাবে মুক্ত পরিবেশে ভোট দেয়ার আহ্বান জানান বিএনপির শীর্ষ এই নেতা।

তিনি সারাদিন চকরিয়া উপজেলা সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের পাড়ায় মহল্লায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন। ওই সময় তিনি লবণ চাষীদের আবদার পূরণ করতে তাদের সাথে সেলফি তোলেন। তাকে ঘিরে ছোট ছোট শিশু কিশোররাও আনন্দে মেতে উঠেন।

আপনাদের দ্বারাই আগুন-সন্ত্রাস সম্ভব: আ. লীগকে সমাজকল্যাণ মন্ত্রী

‘বিরোধী দল লংমার্চের নামে শোভাযাত্রা করলেও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে টুঁ শব্দটিও করছে না’

আ.লীগের সন্ত্রাস ঠেকাতে মাঠে থাকবে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: তিন প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

ডেঙ্গু প্রতিরোধে প্রতি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান যুবদলের

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

সরকারকে সহযোগিতা করাই দলের দায়িত্ব: যুবদল সভাপতি মুন্না

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী