হোম > রাজনীতি > বিএনপি

ঢাকা-১৮ আসনে সন্ত্রাস-চাঁদাবাজদের ঠাঁই হবে না: এস এম জাহাঙ্গীর

স্টাফ রিপোর্টার

নির্বাচনি প্রচার শুরুর প্রথম দিনেই ঢাকা-১৮ আসনে সন্ত্রাস-চাঁদাবাজদের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, ‘যারা সাধারণ মানুষদের সেবা করবেন, তাদের আমরা সাধুবাদ জানাই। সবাই মিলে তাদের সেবায় নিয়োজিত থাকব। ৩৮ বছর যাবৎ রাজনীতির সঙ্গে যুক্ত থেকে জনসেবায় নিয়োজিত ছিলাম, এখনো আছি।’

বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরখান এলাকায় শাহ কবির (রহ.)-এর মাজার প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা ও গণসংযোগ শুরুর আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় করোনার সময়ের কথা তুলে ধরে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, যখন কারো বাবা মারা গেলে সন্তান লাশ দেখতে যেত না, তখন আমরা দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে প্রতিটি ঘরে গিয়ে খোঁজখবর নিয়েছি এবং সাধ্য অনুযায়ী সহায়তা করেছি। আমরা জনদুর্ভোগ সৃষ্টি করে শোডাউন বা মিছিল করব না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, মানবিক দেশ গড়বেন। মানবিক দেশ গড়তে হলে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না।

তিনি বলেন, আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের ভোটে আমরা সরকার গঠন করতে পারলে দলের চেয়ারম্যান তারেক রহমানের প্ল্যান অনুযায়ী ফ্যামিলি কার্ড, ফারমার্স কার্ড ও হেল্থ কার্ড দেয়া হবে। ১৮ মাসে সারা দেশ থেকে দেড় কোটি মানুষকে চাকরি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এদিকে, উত্তরখান থানা এলাকার ৪৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করার সময় বায়োবৃদ্ধ নারী-পুরুষ, তরুণ-তরুণীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়।

উত্তখান থানা বিএনপি সভাপতি সুলতান মাহমুদ বকুলের সভাপতিত্বে আনুষ্ঠানিক প্রচারণা ও গণসংযোগে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মো. মোস্তফা জামান, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি জামির হোসেন, স্বেচ্ছাসেবক দল মহানগর উত্তরেরসহ সভাপতি মোস্তফা কামাল হৃদয়, দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল উদ্দিন তালুকদার, উত্তরা পূর্ব থানা বিএনপির সভাপতি মো. শাহ আলম, উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেসবাহ উদ্দিন খোকন, আওলাদ হোসেন, মো. আলাউদ্দিন, আলমগীর হোসেন শিশির, মোস্তফা সরকার, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক মো.আমান উদ্দিন, আলমাছ আলী, চান মিয়া বেপারী ও খিলক্ষেত, বিমানবন্দর, ভাটারা থানাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনাদের দ্বারাই আগুন-সন্ত্রাস সম্ভব: আ. লীগকে সমাজকল্যাণ মন্ত্রী

‘বিরোধী দল লংমার্চের নামে শোভাযাত্রা করলেও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে টুঁ শব্দটিও করছে না’

আ.লীগের সন্ত্রাস ঠেকাতে মাঠে থাকবে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: তিন প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

ডেঙ্গু প্রতিরোধে প্রতি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান যুবদলের

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

সরকারকে সহযোগিতা করাই দলের দায়িত্ব: যুবদল সভাপতি মুন্না

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী