হোম > রাজনীতি > বিএনপি

প্রধানমন্ত্রীর জন্মদিনে ছিন্নমূলদের পাশে ছাত্রদল নেতা রুয়েল

স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে রাজধানীতে দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে ছাত্রদল। জন্মদিনের আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ মানবিক উদ্যোগ নেওয়া হয়।

শুক্রবার রাতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ২ নম্বর সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েলের নেতৃত্বে এ কর্মসূচি পরিচালিত হয়। এ সময় তিনি নিজ হাতে অসহায় ও ছিন্নমূল মানুষের হাতে খাবারের প্যাকেট তুলে দেন।

খাবার বিতরণকালে এবিএম ইজাজুল কবির রুয়েল বলেন, টানা দুই দিনের বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও অসহায় মানুষ। বৃষ্টির কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি খাবার সংগ্রহ করাও কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে তাদের কষ্ট কিছুটা লাঘব করতে ছাত্রদলের পক্ষ থেকে পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, জন্মদিনের আনন্দ কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। একই সঙ্গে প্রতিকূল আবহাওয়ায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালনের চেষ্টা করা হয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সবার জন্য দোয়া কামনা করেন ছাত্রদল নেতা রুয়েল। খাবার পেয়ে ছিন্নমূল মানুষের মধ্যে স্বস্তি ও আনন্দের অনুভূতি দেখা যায়।

প্রধানমন্ত্রীর জন্মদিনে ৬২ বৃক্ষরোপণ করলেন ছাত্রদল নেতা বাসিত

আওয়ামী সন্ত্রাসীদেরকে তাদের ভাষায়ই জবাব দেবে ছাত্রদল: রাকিব

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাৎক্ষণিক মোকাবিলায় মাঠে থাকবে বিএনপি

আ.লীগকে শান্তিতে থাকতে না দেওয়ার হুঁশিয়ারি যুবদলের

আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ

পাকিস্তানের চেয়েও দেশের বেশি ক্ষতি করেছে আ.লীগ: তথ্যমন্ত্রী

ভারতের দাসত্ব চায় আ.লীগ: শামসুজ্জামান দুদু

রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনার প্রতিবাদে ইউট্যাবের নিন্দা

গুম-খুনের রাজনীতিতে আর ফিরতে পারবে না আ.লীগ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি