হোম > রাজনীতি > বিএনপি

জবাবদিহিতা প্রতিষ্ঠা না হলে কোনো পরিকল্পনাই সফল হবে না: তারেক রহমান

স্টাফ রিপোর্টার

দুর্নীতি, আইনের শাসন ও জবাবদিহিতা—এই তিনটি বিষয় নিশ্চিত না করা গেলে কোনো উন্নয়ন পরিকল্পনাই সফল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য বিএনপির ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আমি ব্যক্তিগতভাবে একজন মানুষ হিসেবে এবং একজন রাজনৈতিককর্মী হিসেবে মনে করি—যারাই সরকার গঠন করবে, তারা যদি দুর্নীতি, আইনের শাসন ও জবাবদিহিতার বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে কোনো পরিকল্পনাকেই সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে না।

তিনি আরও বলেন, আজ এখানে দাঁড়িয়ে আমার দলের পক্ষ থেকে এতটুকু বলতে চাই—বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী হয়ে ইনশাআল্লাহ সরকার গঠনে সক্ষম হলে, আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে এই তিন বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করা। দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জবাবদিহিতা নিশ্চিত করাকে যেকোনো মূল্যে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিদেশি কূটনৈতিক, জোটসঙ্গী দলের প্রতিনিধি, পেশাজীবী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপির নির্বাচনি ইশতেহারে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

তারেক রহমানকে আলোচনার আমন্ত্রণ জামায়াত আমিরের

এআই-ফ্রিল্যান্সিংয়ে ১০ লাখ কর্মসংস্থান করার ঘোষণা বিএনপির

কওমি সনদের পূর্ণ বাস্তবায়নের অঙ্গীকার বিএনপির

ইনসাফভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অঙ্গীকার বিএনপির

ইশতেহারে সাংবাদিকদের কল্যাণে যে ঘোষণা দিল বিএনপি

দুর্নীতির সঙ্গে কোনো আপস করবে না বিএনপি

দুর্নীতি রোধে যে ৬ পরিকল্পনা নিয়েছে বিএনপি

বিএনপি ঘোষিত ইশতেহার জাতির ঐক্যের প্রতীক ও রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা

বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত ও সংসদে উচ্চকক্ষ স্থাপন করবে বিএনপি