হোম > রাজনীতি > বিএনপি

আগেও অনেক দলীয় প্রধান নগণ্য কর্মীর কাছে হেরেছেন

জামায়াত আমিরের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

বাংলাদেশে এর আগেও অনেক দলীয় প্রধান আমাদের মতো নগণ্য কর্মীর কাছে হেরেছেন। আমি জয়ের ব্যাপারে আশাবাদী বলে মন্তব্য করেছেন ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে উদ্দেশে এ মন্তব্য করেন।

রাজধানীর শেওড়াপাড়া, কাজীপাড়া, কাফরুল ও মিরপুরের একাংশ নিয়ে গঠিত ঢাকা–১৫ আসন। এই আসনে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খানকে প্রার্থী করা হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। একজন দলীয় প্রধানের বিরুদ্ধে লড়ে জয়ের ব্যাপারে প্রত্যাশা কেমন—জানতে চাইলে শফিকুল ইসলাম খান এ কথা বলেন।

রোববার সকাল ১০টার দিকে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়া টেকনিক্যাল এলাকা থেকে নির্বাচনি জনসংযোগ শুরু করেন শফিকুল ইসলাম খান।

তিনি বলেন, আমি বিএনপির ধানের শীষের প্রার্থী। এই এলাকায় আমার জন্ম। এখানেই ছোট থেকে বড় হয়েছি। এলাকার প্রতিটি মানুষের সঙ্গে আমরা সুসম্পর্ক আছে। আমি সবাইকে চিনি, জানি। এলাকার সব বাড়ির মালিক সমিতি, ফ্ল্যাট মালিক সমিতি, তারা সবাই চায়—তাদের এলাকায় এমন একজন প্রতিনিধি পাক, যার কাছে গিয়ে তাদের এলাকার সব সমস্যার কথা বলতে পারবে।

নির্বাচিত হলে ভাঙা রাস্তাঘাট, পানি–গ্যাসের সংকট, জলাবদ্ধতা সমস্যার সমাধানে অগ্রাধিকার দেবেন বলে জানান বিএনপির এই প্রার্থী।

মাদক থেকে সবাইকে দূরে রাখতে এলাকায় খেলার মাঠ করবেন বলেও জানান তিনি।

আপনাদের দ্বারাই আগুন-সন্ত্রাস সম্ভব: আ. লীগকে সমাজকল্যাণ মন্ত্রী

‘বিরোধী দল লংমার্চের নামে শোভাযাত্রা করলেও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে টুঁ শব্দটিও করছে না’

আ.লীগের সন্ত্রাস ঠেকাতে মাঠে থাকবে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: তিন প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

ডেঙ্গু প্রতিরোধে প্রতি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান যুবদলের

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

সরকারকে সহযোগিতা করাই দলের দায়িত্ব: যুবদল সভাপতি মুন্না

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী