হোম > রাজনীতি > বিএনপি

স্বাধীনতাবিরোধীদের ভোটে উত্থানে ভবিষ্যতে সতর্ক থাকতে হবে: নাছির

স্টাফ রিপোর্টার

মুক্তিযুদ্ধের আদর্শবিরোধী শক্তির রাজনৈতিক উত্থান রোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

নাছির উদ্দিন নাছির বলেন, মুক্তিযুদ্ধের আদর্শবিরোধী শক্তির রাজনৈতিক উত্থান রোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। সাম্প্রতিক সময়ে এসব শক্তি নির্বাচনে উল্লেখযোগ্য ভোট পেয়েছে, যা ভবিষ্যতের জন্য সতর্কবার্তা।

তিনি বলেন, যারা বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছিল, যারা এখনো স্বাধীনতাকে স্বীকার করে না বা কটাক্ষ করে, তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।

তিনি দাবি করেন, স্বাধীনতার বিরোধিতাকারী শক্তি বিভিন্নভাবে ভোটের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। “এই বাস্তবতা সামনে রেখে আমাদের সংগঠনকে আরও প্রস্তুত হতে হবে,” বলেন তিনি।

ছাত্রদলের সাধারণ সম্পাদক আরও বলেন, “ছাত্রদল ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী। তবে মুক্তিযুদ্ধের আদর্শবিরোধী অপচেষ্টা রুখতে আদর্শিক ও সাংগঠনিকভাবে শক্ত অবস্থান নিতে হবে। আগামী নির্বাচন সামনে রেখে এখন থেকেই কাজ করতে হবে।”

তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসার পরও সারাদেশে নেতাকর্মীদের ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নাছির অভিযোগ করেন, ক্ষুদ্র বিষয়কে কেন্দ্র করে মিথ্যা প্রচারণা চালিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। ভুল তথ্য ও উসকানির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

হাসিনাকে ফুল দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় ফেরাতে হবে: রিজভী

প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে দেশে ফিরতে হবে

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী

আগুন-সন্ত্রাস করে পার পাবেন না: হাসিনাকে জাহিদ হোসেন

সাইন্সল্যাবে ককটেল বিস্ফোরণের পর ছাত্রদলের বিক্ষোভ