হোম > রাজনীতি > বিএনপি

মন্ত্রী হিসেবে শপথ নিয়ে যা বললেন আফরোজা খানম রিতা

স্টাফ রিপোর্টার

আমি সকলের সহযোগিতা চাই। আপনারা আমার জন্য দোওয়া করবেন। যাতে আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়তে পারি। যেখানে কোনো দুর্নীতি-অনিয়ম থাকবে না। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মঙ্গলবার আমার দেশকে আফরোজা খানম রিতা এ কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসন থেকে এমপি হিসেবে নির্বাচিত হন আফরোজা খানম রিতা। স্বাধীনতার পর এই আসনে তিনিই একমাত্র নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

আফরোজা খানম রিতা মন্ত্রিসভায় স্থান পাওয়ায় মানিকগঞ্জে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী আফরোজা খানম ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে জয়ী হন। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক। তিনি মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। তার বাবা প্রয়াত শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নু ছিলেন মানিকগঞ্জ-২ এবং মানিকগঞ্জ-৩ আসনে চারবারের সংসদ সদস্য মন্ত্রীও ছিলেন তিনি।

বাবার হাত ধরেই রাজনীতিতে আসেন আফরোজা খানম। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ এবং মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী বাবা হারুনার রশিদ খানের প্রধান নির্বাচন সমন্বয়কারীর দায়িত্ব পালনের মধ্য দিয়ে রাজনৈতিক জীবনের শুরু তার। এরপর জেলা ও রাজধানী ঢাকায় দলীয় বিভিন্ন কর্মসূচিতে নেতাকর্মীদের নিয়ে অংশ নেন তিনি।

আফরোজা খানম ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (হরিরামপুর ও সিংগাইরে) আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০১০ সালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। পরের বছর ২০১৩ সালে জেলা বিএনপির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।

সিএসএফের দায়িত্ব পালন করা সেই তারিক এবার ছাত্রদলের শীর্ষ পদপ্রত্যাশী

দ্রুত সময়ের মধ্য কাউন্সিল করতে চায় বিএনপি

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারম্যান

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

ঝিমিয়েপড়া দলকে চাঙা করার চেষ্টায় বিএনপি

উন্নয়ন প্রক্রিয়ায় আলেমদের যুক্ত করছে বিএনপি সরকার: এমপি এমরান

সেই টুলি বেগমের কাছে উপহার পাঠালেন তারেক রহমান

প্রবীণ নাঈমুদ্দিনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী

কয়েকশ প্রার্থীর চাপে হিমশিম বিএনপি