হোম > রাজনীতি > বিএনপি

কক্সবাজারে বন্যার্তদের মধ্যে ছাত্রদল সভাপতির ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার

ছবি : সংগৃহীত

কক্সবাজারের রামু ও সদর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) রাকিবুল ইসলাম রাকিব রামু ও সদর উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে দুর্গত মানুষের বাড়ি বাড়ি খোঁজ-খবর নেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং দুর্যোগকবলিত মানুষের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় সদর ও রামু উপজেলার বিভিন্ন এলাকায় অসহায়, দুস্থ ও বন্যাদুর্গত প্রায় দেড় হাজার পরিবারের মধ্যে শুকনো খাদ্য ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাওয়ার পানি এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। এছাড়া পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের হাতে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণকালে রাকিবুল ইসলাম রাকিব বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক দায়িত্ববোধ থেকেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ছাত্রদল সব সময় মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটে মানুষের পাশে থাকবে।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান ফাহিম, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হোসেন মাদু, সাধারণ সম্পাদক সাঈদ আনোয়ার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ নুর জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ সালমান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক আশরাফ ইমরানসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

সৌন্দর্য হারাচ্ছে ডিঙ্গাপোতা হাওর, বাড়ছে সংকট

আরব বিশ্বে বাড়ছে খাদ্য ও পানির সংকট, মরুকরণে ব্যাহত ফসল উৎপাদন

লঘুচাপের মধ্যেও দেশজুড়ে ভ্যাপসা গরমের দাপট

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন

বন্যাবিধ্বস্ত নেপালকে ৩৬ লাখ ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায়

তালের পিঠা

মুসলিম বিশ্বে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে শত্রুরা: খামেনি

ট্রাম্প চলে যাওয়ার পরও লেকটির নাম ‘লেক অন্টারিও’ রাখবে কানাডা

ইনডোর প্ল্যান্টের সুবিধা