হোম > রাজনীতি > বিএনপি

একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে হবে

ক্রীড়া প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার

ঈদুল ফিতরের নামাজ শেষে রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকার সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়কিএবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর পল্লবীর বাইতুস সুজুদ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে তিনি মুসল্লি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদের নামাজ শেষে পল্লবীতে এলাকাবাসীর সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় আমিনুল হক দেশবাসীসহ তার নির্বাচনি এলাকার সাধারণ মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। তিনি বলেন, এই পবিত্র ঈদের দিনে সবাই যেন একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে পারে এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে।

আমিনুল হক বলেন, একটি সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আগামীর রাজনীতিতে সুস্থ ধারার পরিবেশ গড়ে তোলার মাধ্যমে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

সারা দেশে বেড়েছে খুন, সাত মাসে ২০৭৬ হত্যা

২৯ আগস্ট থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধের ঘোষণা

দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত দীর্ঘ যানজট

ইরানকে ঠেকাতে নতুন জোটের উদ্যোগ ইসরাইলের

ছুটির দিনে বিদ্যুৎ ঘাটতি কিছুটা কমেছে

রবিনসন-আর্চারের তোপে বিধ্বস্ত পাকিস্তান, শক্ত অবস্থানে ইংল্যান্ড

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন

বাংলাদেশ-চীন সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা: মাহদী আমিন

যে হাতে লাশ উদ্ধারের কথা, সেই হাতেই খুলে নিল মৃত নারীর কানের দুল!

আজকের বিশ্ব: নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৫৪৭